Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

মিঠাপুকুরে স্কুল থেকে ফেরার পথে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

রাজশাহীতে কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ * রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার * কুড়িগ্রাম থেকে গ্রেফতার ১ * দর্শনায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার ২

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরের মিঠাপুকুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীতে কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ করা হয়েছে। রাজবাড়ী ও কুড়িগ্রামে ধর্ষণের ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনায় তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীতে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার হয়েছে দুই শিশু।

মিঠাপুকুরে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার : রংপুর ব্যুরো জানায়, প্রতিবন্ধী ওই শিক্ষার্থী স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাকালে উপজেলা বড় হযরতপুর ইউনিয়নে। পুলিশ বিকাল ৩টায় এসে ধর্ষণের শিকার ওই মেয়েকে থানায় নিয়ে যায়। অভিযুক্ত আলম মিয়া চিথলী পশ্চিমপাড়ার আবু হোসেনের ছেলে। তিনি এখন পলাতক রয়েছেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, মেয়েটি বিদ্যালয় থেকে ফেরার পথে আলম পথরোধ করে। এরপর তিনি মেয়েটিকে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন। মেয়েটিকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করে মেয়েটিকে রংপুরে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে।

রাজশাহীতে কলেজছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ : রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে এক কলেজছাত্রীকে (১৮) দোকানের ভেতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার রাতে তানোর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। মামলার আসামিরা হলেন চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন, তার বাবা আনছার আলী এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক। আসামিরা পলাতক আছেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে ওই কলেজছাত্রী তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদি দোকানি ইকবাল ওই ছাত্রীকে ডাকেন। সে দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানি মালেক দোকানের শাটার নামিয়ে দেন। এ সময় দোকানের মধ্যে অবস্থান করা ওই ছাত্রীকে ধর্ষণ করেন মুদি দোকানি ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ওই ছাত্রীকে তার দোকান থেকে বের করে দেন ইকবাল। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ওই ছাত্রীকে উলটো দোষারোপ করে তার পরিবারের কাছে রেখে আসেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেফতার : ফরিদপুর ব্যুরো ও রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী জেলা সদরের আলাদিপুর থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মিঠুনকে গ্রেফতার করেছে র‌্যাব ১০-এর একটি টিম। সোমবার বেলা ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মিঠুন রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার এলাকার রহমতের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব ১০।

দর্শনায় ধর্ষণচেষ্টা মামলা, বিএনপি নেতার বাড়িতে গোপনে মীমাংসার চেষ্টা : দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের তৃতীয় শ্রেণির শিশু মেয়েকে ধর্ষণচেষ্টা মামলার দুই শিশুকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা থেকে ও দামুড়হুদার বোয়ালমারী থেকে দুজনকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার তাদের চুয়াডাঙ্গা আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদের যশোর সেফহোমে পাঠিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম