Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার

সাতক্ষীরায় সাবেক এমপির ছেলে আটক

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। রোববার দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত রিফাত আমিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ বলেন, ওই বাড়ি থেকে একটি অত্যাধুনিক এয়ারগান, একটি বিদেশি তলোয়ার, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িতে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন। রুমন দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন বলে জানায় স্থানীয় সূত্র। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম