Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

মূল্যস্ফীতিতে জ্বালানির দামের প্রভাব

এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈষম্য আরও বাড়বে

Advertisement

Icon

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যা আশঙ্কা করা হয়েছিল, তা-ই হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। মূল্যস্ফীতির এ ঊর্ধ্বগতির প্রধান কারণ খাদ্যপণ্যের চড়া দাম। আগস্টে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০২ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশে এবং গ্রামীণ এলাকায় তা ৭ দশমিক ১৮ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমলেও তা এখনো ৯ শতাংশের উপরে অবস্থান করছে। এর ফলে সীমিত আয় এবং নির্দিষ্ট বেতনের মানুষ তাদের পরিবারের জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একদিকে যখন নিত্যপণ্য ও সেবামূল্য হু হু করে বাড়ছে, অন্যদিকে তখন কমছে মানুষের মজুরি বৃদ্ধির হার। বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। এর সহজ অর্থ দাঁড়ায়, মূল্যস্ফীতির হার যেখানে ৮ দশমিক ৩৪ শতাংশ, সেখানে সাধারণ মজুরি বেড়েছে মাত্র ৭ দশমিক ৯০ শতাংশ হারে। আয়ের তুলনায় ব্যয়ের এই ফারাক স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বিশেষ করে কৃষি, শিল্প ও সেবা খাতের শ্রমিক এবং নিম্নআয়ের মানুষের জীবন অর্থনৈতিক চাপের মুখে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহণসহ প্রায় প্রতিটি খাতেই, যা সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে সমাজে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে এবং দারিদ্র্য বিমোচনের গতি থমকে যেতে পারে। এ সংকট উত্তরণে অবিলম্বে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রথমত, বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে কৃত্রিম উপায়ে কেউ নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে। দ্বিতীয়ত, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দ্রুত কমিয়ে আনতে হবে। মনে রাখা দরকার, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করতে না পারলে মূল্যস্ফীতির চাপ সামাজিকভাবে বড় ধরনের অসন্তোষ তৈরি করতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আলোচনায় রিকনসিলিয়েশন

আলোচনায় রিকনসিলিয়েশন

মূল্যস্ফীতিতে জ্বালানির দামের প্রভাব

মূল্যস্ফীতিতে জ্বালানির দামের প্রভাব

বিমানের মহাপরিকল্পনা

বিমানের মহাপরিকল্পনা

ফুটপাত দখল ও উচ্ছেদ

ফুটপাত দখল ও উচ্ছেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম