Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

কে বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে: ড. ইফতেখারুজ্জামান

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কে বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে: ড. ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ফাইল ছবি

Advertisement

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘কে বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে’। আওয়ামী লীগের ভোটারদের মধ্যে যারা জেলে আছেন, তারা ইতোমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একদল নির্বাচন ঠেকাতে সহিংসতায় ব্যস্ত। অর্থাৎ নির্বাচনে তারা ভূমিকা পালন করছেন। দ্বিতীয়ত, নেতাকর্মীদের অনেকে বিভিন্ন দলে যোগ দিচ্ছেন। তারা ওইসব দলের পক্ষে ভোটে প্রচারও করছেন। অর্থাৎ আওয়ামী লীগ ভোটে সক্রিয়। তারা নির্বাচনে অংশ নিচ্ছে।

মঙ্গলবার টিআইবির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার মতে, আওয়ামী লীগের কেউ এখন পর্যন্ত তাদের অপরাধের জন্য অনুশোচনা করেনি। আজকের পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইফতেখার বলেন, ‘আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ নির্বাচন করছে না? তারা কি ইতোমধ্যে বিভিন্ন নির্বাচনে ভোট দেয়নি? তিনি বলেন, ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে কী বোঝায়। এই নির্বাচনকে যারা অন্তর্ভুক্তিমূলক বলছি না, আগের ১৬ বছর আমরা কী করেছি। ওইসব নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, তা কয়টি প্রতিষ্ঠান এবং কতজন ব্যক্তি বলেছেন। শুধু টিআইবির এই ঘর থেকে ওই সময়ে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, দল হিসাবে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘোষণা করেছে তারা নির্বাচনবিরোধী। তারা তো নিজেরাই নির্বাচন বর্জন করেছে। এ সময়ে তিনি প্রশ্ন রাখেন, ‘পেছনের অপরাধের জন্য আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো অনুশোচনা করেছে? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে, যে বিশ্বাস করে তার কোনো অপরাধ নেই? আওয়ামী লীগকে আবার মাঠে ফিরতে হলে অবশ্যই তাকে বলতে হবে, স্যরি (দুঃখিত), আমি ভুল করেছি। কিন্তু এখন পর্যন্ত এরকম কথা কেউ কি বলেছে? আমরা তো শুনিনি।’

ড. ইফতেখার বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে নিঃসন্দেহে বিভিন্ন ধরনের সহিংসতার ইন্ধন জোগাচ্ছে। দেশের ভেতরে ও বাইরে তাদের নেতাকর্মীদের দিয়ে সহিংসতা করাচ্ছে। তাদের এই কার্যক্রম ইতোমধ্যে সবাই জানে। অর্থাৎ নির্বাচনে এখনো আওয়ামী লীগ ভূমিকা পালন করছে। অন্যদিকে সারা দেশে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনকে সহিংস ও সংঘাতময় করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের আশ্রয়দাতা দেশের ইন্ধন থাকতে পারে।’ তার মতে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত হতে হলে ওই ভূমিকা তাদের নিজেদেরই পালন করতে হবে। অন্য কেউ এটি করতে পারবে না। দলটির আজকের পরিস্থিতির জন্য সবচেয়ে বেশি দায়ী আওয়ামী লীগ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ অপরাধের দায় স্বীকার করে রাজনীতিতে ফিরতে চাইলে আমি মনে করি, এ দেশের মানুষ ঠিকই তাদের মেনে নেবে। কিন্তু সেটি তারা করবে কি না, তা তাদের ওপর নির্ভর করছে।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম