মজুরি বোর্ডের স্থগিত সভা দ্রুত ডাকার আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্রমিকপক্ষের এক প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ায় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রপ্তানিমুখী পোশাক শিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ স্থগিত সভা দ্রুত ডাকার আহ্বান জানিয়েছে। সোমবার মজুরি বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়-মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ন্যূনতম মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, শ্রমিকপক্ষের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত করা হয়েছে। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ ও বিকেএমইএর মজুরি বোর্ডের স্থগিত সভা দ্রুততম সময়ে ডাকার আহ্বান জানিয়ে বলেছে, নিুতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় নিুতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত করা হয়েছে। মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, এ প্রক্রিয়াটি দ্রুত গতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিুতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নিুতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।
