Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, পোশাক শ্রমিকদের বেতন সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২৩ সালে। তিন বছরের মধ্যে তাদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিষয়টি পোশাক শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস পাবেন। ফলে মূল বেতনের বাইরে তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাস শেষে মোট আয় আরও বাড়বে। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন। পোস্টে মাহ্দী আমিন লেখেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যত। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়; নৈতিক ও সমন্বিত দায়িত্বও।

এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

মাহ্দী আমিন বলেন, তারা বিশ্বাস করেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।

শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই পোশাক শিল্পকে আরও এগিয়ে নেবে বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭ প্রকল্প পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি

পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম