Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

ভিনদেশি মজার গল্প

ডায়াবেটিস

Advertisement

Icon

রাফিয়া আক্তার

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাইকেলের প্রিয় বন্ধু থাকেন সেই সুদূর লন্ডনে। কেপটাউনে বসে তার কথা মনে করে সপ্তাহে এক দিন রেস্তোরাঁয় মিষ্টি খেতে আসেন বুড়ো মাইকেল। দুই প্লেট মিষ্টি নিয়ে টেবিলে বসেন তিনি। তারপর একপাশে বসে টপাটপ কয়েকটা মিষ্টি খেয়ে খানিক বিরতি নিয়ে চলে যান টেবিলের আরেক পাশে। সেখানেও খানিকটা মিষ্টি গিলে ফের চলে আসেন নিজের জায়গায়।

বুড়ো মাইকেলের এমন কাজ-কারবার দেখে রেস্তোরাঁর লোকজন খুব অবাক হন।

একজন তো মাইকেলের সামনে এসে বলেই ফেলেন, ‘তা দুই প্লেট মিষ্টি গিলবেন তো একপাশে বসে খেলেই হয়। এপাশ-ওপাশ করার কী দরকার বলুন তো?’

শুনে বুড়ো মাইকেল মুচকি হাসলেন। তার একটা মিষ্টি পেটে চালান করতে করতে বললেন, ‘আমার প্রিয় বন্ধু তো কাছে নেই, তাই ওর হয়ে ওপাশের মিষ্টিগুলোও আমিই খেয়ে নিই!’

এমন করেই চলছিল দিন। মানে নিজের এবং প্রিয় বন্ধুর হয়ে দুই প্লেট করে মিষ্টি নিয়মিত পেটে চালান করে যাচ্ছিলেন মাইকেল। বেমক্কা একদিন নিয়মের ব্যতিক্রম ঘটল। টেবিলের একপাশে এক প্লেট মিষ্টি নিয়েই সেদিন বসলেন মাইকেল।

‘কী ব্যাপার! আজ কেবল এক প্লেট মিষ্টি নিয়ে বসলেন কেন?’ জানতে চাইলেন একজন।

‘ব্যাপার আর কিছুই না। গতকালই ডায়াবেটিস ধরা পড়েছে আমার। ডাক্তারের কড়া নিষেধ—মিষ্টি থেকে একশ হাত দূরে থাকতে হবে এখন থেকে। কিন্তু আমার বন্ধুর তো ডায়াবেটিস নেই। তাই নিয়মানুযায়ী এখন থেকে ওর হয়েই এক প্লেট মিষ্টি খেয়ে নিচ্ছি আর কি!’ নির্বিকার কণ্ঠে জবাব দিলেন বুড়ো মাইকেল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্ব ডাক দিবসের প্রতি সমর্থন জানিয়ে একটি অব্যবহৃত ও জরাজীর্ণ ডাকবাক্সের সাক্ষাৎকার ‘শরীর থেকে বাকি মরিচাগুলো ঝরে পড়লেই ভবলীলা সাঙ্গ হবে’

‘শরীর থেকে বাকি মরিচাগুলো ঝরে পড়লেই ভবলীলা সাঙ্গ হবে’

রম্য রচনা হাসতে হাসতে মার্ক টোয়েন

হাসতে হাসতে মার্ক টোয়েন

ভিনদেশি মজার গল্প ডায়াবেটিস

ডায়াবেটিস

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম