|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা, মানুষ সবসময় খাল কেটে কুমির আনে কেন?
তাগরিদ মে’রাজ
পাহাড়তলী, চট্টগ্রাম
পাহারা দিতে। মানে কুমিরের ভয়ে কেউ খালটি যাতে দখল করতে না পারে!
যারা মহাঅবান্তর প্রশ্ন করে তাদের এক কথায় কী বলে?
রাইহানুল ইসলাম মিলন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
তাদের মহা...। না থাক, সবারই একটা মানসম্মান আছে!
আচ্ছা, টাকা যার হাতে যায় শুধু তার কথাই বলে কেন?
ইমরান খান রাজ
দোহার, ঢাকা
মারের ভয়ে! অন্যের কথা বলে মালিকের হাতে মার খাবে নাকি!
চোরের মায়ের বড় গলা হলে, ডাকাতের মায়ের কী গলা?
মাহবুব রাব্বানী চৌধুরী
নারুঘাট, হবিগঞ্জ
ডাকাতের মায়ের জিরাপ গলা, মানে আরও বড় গলা!
মহা অবান্তর প্রশ্ন
যদি একজন কৃপণ মানুষ স্বপ্নে টাকা খরচ করে, তাহলে ঘুম থেকে উঠে সে কি আফসোস করবে?
সুদীপ্ত কুমার দাস
তেজগাঁও, ঢাকা
অবশ্যই করবে। শুধু আফসোস নয়, খরচের টাকা তুলতে স্বপ্নে যেখানে যেখানে টাকা খরচ করেছে সেখানে গিয়ে হাজির হবে!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]
