Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

একগুচ্ছ কৌতুক

Icon

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একবার জেলখানা পরিদর্শনে এসে দেশের রাজা কয়েদিদের সঙ্গে কথা বলার সময় জানতে চাইলেন, ‘ওরা কয়েদখানায় কেন?’

জবাবে সব কয়েদি একযোগে বলল, ‘আমরা সবাই নির্দোষ, শুধু একজন বাদে।’

ওই একজন স্বীকার করে বলল, ‘রাজামশাই, আমি অপরাধ করেছি এটা সত্য। আমার সঠিক কারণেই জেল হয়েছে।’

রাজা সুপারিনটেনডেন্টের দিকে ফিরে তাকিয়ে বললেন, ‘এই বদমাশটাকে এখান থেকে বের করে দাও। আমি চাই না ও এখানে থেকে অন্যদের অসৎ করে ফেলুক!’

১ম ব্যক্তি : মন খারাপ কেন তোমার?

২য় ব্যক্তি : আমি পাঁচশ ডলার ভাঙাতে চাই।

১ম ব্যক্তি : ভাঙাও! কঠিন কোনো ব্যাপার তো নয়।

২য় ব্যক্তি : না মানে আমার কাছে পাঁচশ ডলার যে নেই!

ব্রিটিশ বালক : আমার দাদার মাথা রানি ভিক্টোরিয়া ছুঁয়ে দিয়েছিলেন।

আমেরিকান বালক : তারপর?

ব্রিটিশ বালক : তারপর তিনি ‘নাইট’ হয়ে যান।

আমেরিকান বালক : এ আর এমন কী! আমার দাদার মাথা ছুঁয়ে দিয়েছিল একটা সামান্য লাঠি।

ব্রিটিশ বালক : তারপর?

আমেরিকান বালক : তারপর আর কী, তিনি এখন মরে ভূত!

মা : কোথায় ছিলে এতক্ষণ?

ছেলে : কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম।

মা : আমাদের তো কুকুর নেই!

ছেলে : কুকুরটার সঙ্গে আমার রাস্তায় পরিচয় হয়েছিল। ওর সঙ্গেই ছিলাম এতক্ষণ!

গ্রন্থনা : রাফিয়া আক্তার

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

যার যেমন টিভি চ্যানেল

যার যেমন টিভি চ্যানেল

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম