Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

যার যেমন টিভি চ্যানেল

Icon

অনির্বাণ অর্ণব

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একটা সময় ছিল, যখন টেলিভিশনের একটা চ্যানেলেই চোখ পড়ে থাকত সারা দেশের মানুষের! দিন পালটেছে। এখন চ্যানেল অনেক, তবু কেউ খুব একটা টেলিভিশন দেখে না। এসব চ্যানেল দেখার মানুষ নেই। কেন নেই? এ প্রশ্নেই গুপ্ত সত্য লুকিয়ে আছে সুপ্ত অবস্থায়। তাকে জাগাতে হলে নিজেকেই প্রশ্ন করুন, আসলেই কী দেশের সব শ্রেণির মানুষের দেখার জন্য চ্যানেল আছে? উত্তর হচ্ছে দন্তন্য আকার। কিন্তু এমন যদি হতো, বিশেষ বিশেষ শ্রেণির মানুষের জন্য বিশেষ বিশেষ চ্যানেল- কেমন হতো তাহলে? বিচ্ছুর পক্ষ থেকে তেমনি কিছু টিভি চ্যানেলের নাম প্রস্তাব করছি আমরা। প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন অনির্বাণ অর্ণব

তেলবাজদের চ্যানেল : ‘পিওর অয়েল টিভি’

তেলতেলাইয়া চলে

এ চ্যানেলে দেখানো হবে প্রতি ঘণ্টায় ঘণ্টায় তেল সংবাদ। দেশে, বিদেশে, কখন, কাকে, কীভাবে তেল দেওয়া হলো এবং হবে, তার লাইভ শো। তেল উপজীব্য নাটক, সিনেমা ছাড়াও হবে মধ্যরাতে তেল শো। কীভাবে তেলমাখা বাঁশেও তরতর করে উঠে যেতে হয়, সেই অভিজ্ঞতা বর্ণনায় আসবে দেশসেরা তেলবাজরা। টেলিভিশন মানুষ দেখবে না মানে?

চোরদের চ্যানেল : ‘মিডনাইট থিফ টিভি’

খুলিতে দ্বার, মানি না হার

দুষ্টু লোকেরা বলে, এ দেশের মানুষ নাকি সুযোগের অভাবে সৎ। সুযোগকে ‘অভাবে’ না রেখে ‘কীভাবে’ রাখলে কাজ হয়, সেটা এখনো যারা জানেন না, তাদের জন্য ভীষণ উপকারী হবে এ চ্যানেল। তাছাড়াও যারা চুরি করে ধরা খান, তাদের জন্য শিক্ষণীয় হবে ‘মিডনাইট থিফ’ চ্যানেল।

ঘুসখোরদের চ্যানেল : ‘পার্সেন্টেজ টিভি’

ঘুসের রাজ্যে স্বাগতম

কোনটা ঘুস, আর কোনটা ঘুস না- কয়জন জানে এটা? অথচ এ নিয়ে ঘুস হেটার্সদের হিংসার শেষ নেই। হেটার্সরা বলেন তো শুনি, ঘুস খায় কেমনে? পারবেন কেউ চিবিয়ে খেয়ে দেখাতে? ঘুস খাওয়ার জিনিস না, ঘুস একটা আর্ট। যে শিল্পের শিল্পী হতে যোগ্যতা লাগে, সাধনা লাগে। সেই সাধনার যুগান্তকারী দৃষ্টান্ত পার্সেন্টেজ টিভি।

মিথ্যাবাদীদের চ্যানেল : মিথ্যুক টিভি

সত্যে ধরা, মিথ্যায় মুক্তি

যারা এখনো কথায় কথায় মিথ্যা বলতে পারেন না, একটা মিথ্যা বলে দশটা মিথ্যা সাজাতে পারেন না, মিথ্যা বলতে গেলে চোখ পিটপিট করে-তাদের জন্য এক দারুণ শিক্ষামূলক চ্যানেল ‘মিথ্যুক টিভি’।

চাঁদাবাজদের চ্যানেল : ‘চাঁদা টিভি’

চান্দা যখন ধান্দা

বর্তমানে দেশের সবচেয়ে সমালোচিত পেশা চাঁদাবাজি। এটা কোনো কথা? সব মাছই ইয়ে খায়, নাম হয় শুধু পাঙ্গাশ মাছের। জাতীয় এ সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করবে চাঁদা টিভি।

চিটার-বাটপাড়দের চ্যানেল : ‘বাটপাড় টিভি’

আমরা ছিলাম, আমরা আছি

ইদানীং এআইয়ের উৎপাতে চলে যাচ্ছে কত পেশাজীবীর চাকরি। পুঁজির অভাবে বেকার হয়ে যাচ্ছে কত মানুষ। তাহলে কী বিনা শিক্ষায়, বিনা পুঁজিতে, শেষ হয়ে যাবে তাদের ক্যারিয়ার? ঠিক ধরেছেন, তাদের জন্যই এ চ্যানেল। কীভাবে ক্যানেল কেটে কুমির শিকার করবে, তাই দেখানো হবে বাটপাড় টিভির পর্দায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

যার যেমন টিভি চ্যানেল

যার যেমন টিভি চ্যানেল

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম