Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

মলাট বৃত্তান্ত

বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

টেলিভিশন দিবসের দরকারটা কী? এই যুগে টেলিভিশন কেউ দেখে? * বিশ্বকাপ খেলা আসলে টের পাস না? এখনো টেলিভিশনই দি বস!

Icon

মো. রায়হান কবির

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

টিনের চালে বাঁশ ঘোরাতে ঘোরাতে জনৈক বালক চেঁচাচ্ছে, ‘হইছে, হইছে?’ আর বাড়ির ভেতর থেকে আওয়াজ আসত, ‘না, আবার আগের জায়গায় নে।’ আশি-নব্বই দশকে টেলিভিশন বা টিভির নাম শুনলেই অবধারিত ভাবে এই চিত্র আপনার চোখে ভেসে উঠবে। দূর দর্শন বা টেলিভিশন, সেই ভারতীয় ‘দূরদর্শন বা ডিডি’ চ্যানেল দেখার সে কি প্রাণপণ চেষ্টা! কখনো কখনো সে চেষ্টা সফল হতো, কখনো কখনো সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম শেষ হয়ে যেত চেষ্টা করতে করতেই!

টেলিভিশনের সেসব দৃশ্য যেমন অস্পষ্ট এবং বেশিরভাগ ক্ষেত্রেই সাদাকালো ছিল, তেমনি তাতে মিশে ছিল সম্মিলিত প্রচেষ্টা কিংবা উপভোগের ব্যাপার। এরপর এলো স্বচ্ছ স্পষ্ট ‘ডিশ’ যুগ। উপমহাদেশে সম্ভবত সেটাই ছিল টেলিভিশনের হিরণ্ময় অধ্যায়। ডিশ তখন ঘরে ঘরে টিভির প্রচলন করেছিল। এমনকি ‘যৌতুক’-এর তালিকায় টিভি ঢুকে যায় মূলত ডিশের চাহিদার কারণে। এই টিভি দেখা নিয়ে কত হট্টগোল, কত ঝগড়া ঝাটি, মান-অভিমান। এটা তারাই বুঝবে যারা আশি বা নব্বইয়ের দশকের দর্শক ছিলেন। টিভি তখন স্ট্যাটাস নির্ধারণ করত। অমুকের বাসায় টিভি আছে মানে তারা রীতিমতো বনেদী পরিবার।

মুদ্রার উল্টো পিঠও দেখছে এখন টেলিভিশন। একটা সময় যে টেলিভিশন মানুষের বেড রুমের বিনোদন ছিল, তা আজ আক্ষরিক অর্থেই ‘ঝুলে’ গেছে। হ্যাঁ, সত্যিই যেদিন থেকে দেওয়ালে দেওয়ালে টিভি ঝোলানো শুরু হলো, সেদিন থেকেই টিভির দর্শক কমে গেছে। যদিও এটি একটি অনুমাননির্ভর কথা। আসল কথা হলো, মানুষ এখন মোবাইলে সব বিনোদন খুঁজে। ১৬ ইঞ্চি থেকে যে টেলিভিশন ১৬০ ইঞ্চি পর্যন্ত বড় হয়েছে, সেই টেলিভিশনের দর্শক এখন ৬ ইঞ্চির মোবাইলেই টেলিভিশনের মজা খুঁজে! কারণ কী?

অনেক কারণ হয়তো আছে। তবে আমাদের দেশের দর্শক কমে যাওয়ার নির্দিষ্ট কিছু কারণ আছে। তারমধ্যে অন্যতম হলো, টিভিগুলোর কন্টেন্টের মান কমে যাওয়া। এক সময় টেলিভিশন বিনোদনের খোরাক ছিল আর এখন তা ‘বাত’ ব্যথার চিকিৎসা! বুঝতে কষ্ট হচ্ছে? আপনি ঠিকই শুনেছেন, বাতব্যথার চিকিৎসা! এদেশে বাতের ব্যথা খুবই কমন রোগ। যেটা আমাদের রাজনৈতিক নেতাদের বেশি থাকে। ভাবছেন, রাজনীতিবিদরা জনগণের দ্বারে দ্বারে ঘুরে পা ব্যথা করে ফেলে! আসলে তা নয়, রাজনীতিবিদদের অন্যরকম বাতের ব্যথা থাকে। সাধারণ মানুষের বাতের ব্যথায় ‘তেল’ মালিশ করলে ব্যথা উপশম হয়। আর আমাদের রাজনৈতিক নেতাদের মনের ব্যথার উপশমের জন্য তৈলাক্ত বিনোদন লাগে। ফলে একেকটা টিভি চ্যানেল একেকটা ‘তৈল কূপে’ পরিণত হয়েছে।

আপনি গুগল কিংবা ইতিহাসে জানবেন, তৈল কূপের অবস্থান বেশিরভাগ মধ্যপ্রাচ্যে। অথচ আমাদের চ্যানেলগুলো যে পরিমাণ তেল ধারণ করতে পারে তা মধ্যপ্রাচ্যের বড় বড় তেলের কূপও পারবে না। ফলে দর্শক বুঝে গেছে শুধুমাত্র বাতের ব্যথার জন্য টিভি চ্যানেল খোলা হয়। তাই তারা লাইভ খেলাও পারলে মোবাইলে দেখে। কারণ টিভির লাইভ খেলাতেও এন্তার তেলের ব্যবহার দেখি আমরা। ফলে টিভির সেই যৌবন এখন বার্ধক্যে এসে ঠেকেছে, অন্তত আমাদের দেশে। ফলে যে টিভি দেখার জন্য মানুষ রাত-বিরাতে বাড়ির চাল কিংবা ছাদে লাগানো এন্টেনা ঘোরাতে, সেই টিভিগুলোই এখন দর্শকের পেছন পেছন ঘোরে। যেন আর্তনাদ করে বলে, ‘ভাই, আমাকে দেখ। বিনোদন যা পাবে তেল পাবে তারও বেশি!’ কদিন বাদেই বিশ্বজুড়ে পালিত হবে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। আমাদের দেশেও নিশ্চয়ই পালিত হবে দিবসটি। তাই সবাইকে বিশ্ব টেলিভিশন দিবসের অগ্রিম তেলযুক্ত শুভেচ্ছা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

বিবর্তন কিংবা তৈল কূপের গল্প

যার যেমন টিভি চ্যানেল

যার যেমন টিভি চ্যানেল

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম