সরস গল্প
রূপচর্চার বেড়াজালে
পাঠক সংখ্যা
শেখ মোহাম্মদ আলী
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জগৎ-সংসারে পুরুষ প্রজাতির জন্য-এই বোধ মানবতার প্রথম পাঠ হিসাবে বিবেচিত হওয়া উচিত। মেয়েদের রূপচর্চার সময় তাড়া দেওয়ার মানসিকতা, সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আমরা এক বউভাত অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মা আয়নার সামনে বসে আছেন। বাবা কিছুক্ষণ অপেক্ষা করে ভুলবশত বলে ফেললেন, ‘এত সাজগোজের কী আছে, বুঝি না! সিম্পল থাকতে পারো না?’
কঠিন বজ পাত হলো। মায়ের চোখে বজ দৃষ্টি, কণ্ঠে বজ নির্ঘোষ।
‘সিম্পল থাকা আর ইচ্ছে করে ভিখারির মতো থাকা এক জিনিস নয়।’
বাবা একটু তেতে উঠলেন, ‘কিন্তু এতে তো সময় নষ্ট হয়। একটা কালো টিপ, একটা লাল টিপ, বারবার মুখে মাখামাখি, তারপর ঘুরে ঘুরে নিজেকে দেখা! এর মানে কী?’
আমি বাবার যুক্তিতে বেশ প্রভাবিত হয়ে বলেই ফেললাম, ‘সত্যিই তো! বাবা তো ঠিকই বলেছেন।’
মা এবার আমার দিকে হ্যারিকেনে এর দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘এসব নিজের বউকে বলিস! ঝাঁটা দিয়ে পেটাবে।’
দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত একজন বালকের প্রতি এ ধরনের ঝাঁজালো ভবিষ্যদ্বাণী নিঃসন্দেহে অপমানজনক। কাজিন লাবণী পাশ থেকে ফোড়ন কাটল, ‘আইছে, একটা জ্ঞানপাপী!’
আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, ‘কী বললি?’
‘বললাম, আয়নায় নিজের চেহারা দেখেছিস?
তোর সর্বাঙ্গে তো দুর্ভিক্ষ পীড়িত চিত্র ফুটে আছে।’
আমি প্রতিবাদের ভাষায় বললাম, ‘তোর কী অবস্থা! আয়নায় দেখেছিস। কালো পেত্নি একটা!’
অষ্টম শ্রেণির বালিকা তখন অষ্টাদশী রমণীর মতো চেঁচিয়ে আমার দৃষ্টিকটুতার ধারাবিবরণী দিতে থাকে। আমি যে একটা অপদার্থের সর্বশেষ অবস্থায় উপনীত হয়েছি, সে কথা বলতে সে অকৃপণ থাকে। কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। মুখরা নারীর বাকচাতুর্যে ধরাশায়ী হয়ে চুপচাপ থাকি।
এদিকে বড় ভাই বাইরে পায়চারি করতে করতে বিড়বিড় করছেন, ‘কেন যে বিয়ে করলাম!’
দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর বড় ভাবি অবশেষে আলোকিত মুখে ঘর থেকে বেরিয়ে এলেন। মেজো ভাবি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘ও মা! ভাবি, কী সুন্দর লাগছে তোমাকে!’
বড় ভাই সম্ভবত প্রশংসার এই জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে পারলেন না। তিনি তির্যক মন্তব্য ছুড়ে দিলেন, ‘মেয়েদের আসল সৌন্দর্য তো সকালবেলায়। সেটাই অরিজিনাল।’
হঠাৎ নীরবতা নেমে এল। বড় ভাই সম্ভবত বুঝতে পারলেন না, তিনি এতক্ষণে নিজের কবরের মাটি নিজেই খুঁড়ে ফেলেছেন।
ভাবি রাগে গজগজ করতে করতে বললেন, ‘কইছে তোমারে! ব্যাটা মাইনসের এই একটা দোষ।’
ভাবির রাগত মুখ দেখে আমার হাসতে থাকি। আর সেই হাসিটাই আমার জন্য সর্বনাশ ডেকে আনে। ভাবি আমার চুলের মুঠি ধরে দু-একটা চড় বসিয়ে দিলেন। লাবণী পাশ থেকে সঙ্গে সঙ্গে একটা লাঠি এগিয়ে দিয়ে বলল, ‘ভাবি, লাঠি দিয়ে পিটাও। খুব বাড় বেড়েছে!’
আমি এবার লাবণীর দিকে তাকিয়ে বুঝলাম, এই পরিবারে আমার কোনো শুভাকাক্সক্ষী নেই। আমাকে ছেড়ে দিয়ে ভাবি, লাবণীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ‘ভবিষ্যতে তুই ওকে সামলাস।’
এ কথায় সবাই হি হি করে হাসছে। লাবণী মুখ বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কী যেন বলতে থাকে। যার পাঠ উদ্ধার করার কোনো ইচ্ছা আমার ছিল না।
তবে একটা বিষয় বুঝেছি- মেয়েরা সাজগোজ করার সময় কোনো অবস্থাতেই রূপচর্চা নিয়ে সমালোচনা করা যাবে না। কেননা রূপচর্চা নিয়ে একটি ভুল মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটে যেতে পারে।
গফরগাঁও ময়মনসিংহ
