Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

সুপার ইন্টেলিজেন্স লক্ষ্য মেটার

কোডিংয়ে ব্যস্ত জাকারবার্গ

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ আবারও ফিরে গেছেন সেই শুরুর দিনে-কোডিংয়ের জগতে। তবে এবার তিনি শুধু একজন প্রযুক্তি নির্মাতা নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের এক সক্রিয় অংশগ্রহণকারী, যিনি নিজেই বসে পড়েছেন গবেষকদের সঙ্গে একই টেবিলে। সম্প্রতি জানা গেছে, জাকারবার্গ তার পুরোনো ডেস্ক সরিয়ে এআই ল্যাবে নতুন বিন্যাসে কাজ শুরু করেছেন। সেখানে তিনি মেটার শীর্ষ এআই গবেষকদের সঙ্গে, বিশেষ করে আলেকজান্ডার ওয়াং ও ন্যাট ফ্রিডম্যানের পাশে বসে কোডিং করছেন এবং প্রতিদিনের কাজ সরাসরি পর্যবেক্ষণ করছেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘সেমাফোর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে’ মেটার প্রেসিডেন্ট দিনা পাওয়েল ম্যাককরমিক জানান, জাকারবার্গ বিশ্বাস করেন, এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে নেতৃত্বকে শুধু সিদ্ধান্তে নয়, বাস্তব কাজের ভেতরেও থাকতে হবে। তাই তিনি নিজেকে সরিয়ে এনেছেন গবেষণার একেবারে কেন্দ্রবিন্দুতে।

এ উদ্যোগকে ঘিরে মেটার ভেতরে তৈরি হয়েছে নতুন এক কর্মসংস্কৃতি, যেখানে নেতৃত্ব ও গবেষণা একই প্রবাহে মিশে যাচ্ছে। কোম্পানিটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি এবং অ্যানথ্রোপিকের ক্লডের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টেক্কা দিতে ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাবস’ গড়ে তুলেছে। এ প্রকল্পে কোটি কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে, এমনকি স্কেল এআইতে প্রায় ১৫ বিলিয়ন ডলারের অংশীদারত্বও রয়েছে। বিশ্লেষকদের মতে, জাকারবার্গের এ ‘হ্যান্ডস-অন’ স্টাইল কেবল প্রযুক্তি উন্নয়নের কৌশল নয়, বরং এআই দৌড়ে মেটাকে শীর্ষে রাখার এক সুস্পষ্ট বার্তা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাশিয়ায় প্রযুক্তি সম্মেলন গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

কৃত্রিম সৌন্দর্যে বাড়ছে মানসিক চাপ

কৃত্রিম সৌন্দর্যে বাড়ছে মানসিক চাপ

এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং

এআইচালিত বাংলা ভয়েস অর্ডারিং

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম