Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

বিজ্ঞাপনের নতুন বাজারে চ্যাটজিপিটি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় এবার নতুন বাণিজ্যিক প্রতিযোগিতা। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) পরিচালনার বিপুল ব্যয় সামলাতে আয়ের নতুন পথ খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই ৪৪টি দেশে বিজ্ঞাপন ব্যবসা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ওপেনএআই। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। এ পদক্ষেপের মধ্য দিয়ে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে গুগল ও মেটার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে চ্যাটজিপিটি। এতদিন মূলত সার্চ ইঞ্জিন ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক বিজ্ঞাপন বাণিজ্য ছিল বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের অন্যতম উৎস। এবার এআই চ্যাটবটও হয়ে উঠছে বিজ্ঞাপনের নতুন প্ল্যাটফর্ম। এ লক্ষ্যে ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান আলেফের সঙ্গে একক পরিবেশক চুক্তি করেছে ওপেনএআই। চুক্তির আওতায় স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থাগুলো আলেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দিতে পারবে। বিজ্ঞাপন লেনদেন হবে সংশ্লিষ্ট দেশের স্থানীয় মুদ্রায়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা রয়েছে এই তালিকায়। বাকি বাজারগুলো ছড়িয়ে আছে লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়। এ উদ্যোগের ফলে বিজ্ঞাপনদাতাদের সামনে নতুন একটি ডিজিটাল মাধ্যম খুলে গেল। একইসঙ্গে চ্যাটজিপিটির জন্যও তৈরি হচ্ছে বিকল্প আয়ের সুযোগ। তবে এআইনির্ভর কথোপকথনের পরিবেশে বিজ্ঞাপন কীভাবে দেখানো হবে, ব্যবহারকারীর গোপনীয়তা ও অভিজ্ঞতায় এর প্রভাব কতটা পড়বে, সেটিই এখন বড় প্রশ্ন। অ্যালেফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাস্তন তারাতুতা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার একটি সম্পূর্ণ নতুন উপায় করে দিচ্ছে। বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় প্রবৃদ্ধিতে রূপান্তর করাই অ্যালেফের মূল শক্তি এবং এই অংশীদারত্বের মাধ্যমে তারা সেই কাজটিই সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করতে যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কিশোরদের এআই আসক্তি বাড়ছে মানসিক ঝুঁকি

বাড়ছে মানসিক ঝুঁকি

প্রযুক্তিপণ্যে দীর্ঘমেয়াদি সেবার প্রতিশ্রুতি কিউসিওয়াইয়ের

প্রযুক্তিপণ্যে দীর্ঘমেয়াদি সেবার প্রতিশ্রুতি কিউসিওয়াইয়ের

বিজ্ঞাপনের নতুন বাজারে চ্যাটজিপিটি

বিজ্ঞাপনের নতুন বাজারে চ্যাটজিপিটি

অবসান ঘটল ১৩ বছরের অপেক্ষার জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম