Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

প্রযুক্তিপণ্যে দীর্ঘমেয়াদি সেবার প্রতিশ্রুতি কিউসিওয়াইয়ের

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রযুক্তিপণ্যের বাজারে গ্রাহকের আস্থা অর্জনে পণ্যের মানের পাশাপাশি বিক্রয়োত্তর সেবাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন ও স্মার্টওয়াচের মতো নিত্যব্যবহার্য গ্যাজেট কেনার ক্ষেত্রে ওয়ারেন্টির মেয়াদ গ্রাহকের সিদ্ধান্তে প্রভাব ফেলে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে বাংলাদেশে নিজেদের পণ্যের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে প্রযুক্তি ব্র্যান্ড কিউসিওয়াই। দেশে ব্র্যান্ডটির পরিবেশক আইটেক স্মার্ট লিমিটেড জানিয়েছে, এখন থেকে কিউসিওয়াইয়ের পণ্যে ১২ মাসের পরিবর্তে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। অর্থাৎ পণ্য কেনার পর দেড় বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে পণ্যের নির্ভরযোগ্যতা ও গ্রাহকসেবার প্রতি নিজেদের প্রতিশ্রুতি আরও জোরালো করতে চায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে অভিনেতা তৌসিফ মাহবুবকে এক বছরের জন্য কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ব্র্যান্ডটির মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক ও স্মার্টওয়াচ প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা সরাসরি এসব পণ্য ব্যবহারের সুযোগও পান। চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকসের ব্র্যান্ড কিউসিওয়াই মূলত অডিও প্রযুক্তিপণ্যের জন্য পরিচিত। তবে ইয়ারবাডস ও হেডফোনের বাইরে স্মার্টওয়াচ, চার্জার ও পাওয়ার ব্যাংকেও নিজেদের পণ্যের পরিসর বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়ারেন্টির মেয়াদ বাড়ানোর এ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে বিক্রয়োত্তর সেবার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কিশোরদের এআই আসক্তি বাড়ছে মানসিক ঝুঁকি

বাড়ছে মানসিক ঝুঁকি

প্রযুক্তিপণ্যে দীর্ঘমেয়াদি সেবার প্রতিশ্রুতি কিউসিওয়াইয়ের

প্রযুক্তিপণ্যে দীর্ঘমেয়াদি সেবার প্রতিশ্রুতি কিউসিওয়াইয়ের

বিজ্ঞাপনের নতুন বাজারে চ্যাটজিপিটি

বিজ্ঞাপনের নতুন বাজারে চ্যাটজিপিটি

অবসান ঘটল ১৩ বছরের অপেক্ষার জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

জিটিএ সিক্সের ঝড়ে মাতোয়ারা বিশ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম