স্মার্ট হোম প্রযুক্তি নিয়ে এলো হেইগা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যুৎ সাশ্রয় ও স্মার্ট হোম প্রযুক্তির বাজারে যাত্রা শুরু করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হেইগা। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের প্রধান আকর্ষণ স্বয়ংক্রিয় সংবেদনশীল বাতি, যেখানে মোশন সেন্সর ও আলো শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মানুষের উপস্থিতি ও পরিবেশের আলোর মাত্রা অনুযায়ী বাতি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ও নিভে, যা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী প্রচলিত বাতির তুলনায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক। হেইগা জানিয়েছে, শুধু স্মার্ট লাইট নয়, পর্যায়ক্রমে স্মার্ট সুইচ, নিরাপত্তাব্যবস্থা, ভিডিও ডোরবেল, স্মার্ট প্লাগ এবং গৃহ ও কার্যালয় অটোমেশনভিত্তিক বিভিন্ন পণ্যও বাংলাদেশের বাজারে আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় ব্যবস্থাপক আল আমিন বলেন, আন্তর্জাতিক মানের স্মার্ট প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে দেশে বিদ্যুৎ-সাশ্রয়ী ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
