এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, অপরাধীরা শক্তিশালী এআই মডেল ব্যবহার করে ভয়াবহ সাইবার হামলা, এমনকি জৈব সন্ত্রাসবাদও চালাতে পারে। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস সতর্ক করে বলেন, এআই-এর নিরাপত্তাব্যবস্থা পাশ কাটিয়ে অপরাধীরা গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেমে হামলা চালাতে পারে। এতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা অচল করা কিংবা নতুন ধরনের জৈব অস্ত্র তৈরির ঝুঁকিও রয়েছে। গেটসের মতে, এআই-এর নিয়ন্ত্রণ মানুষের হাতছাড়া হওয়ার আশঙ্কার চেয়ে তাৎক্ষণিক উদ্বেগ হলো, অপরাধীদের হাতে সুরক্ষাহীন শক্তিশালী এআই মডেল পৌঁছে যাওয়া। আগামী এক বছরে এআইনির্ভর সাইবার হামলার ঝুঁকি আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সাত্যিয়া নাদেলাও এআইয়ের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এআইয়ের আচরণ পর্যবেক্ষণ, সীমাবদ্ধতা পরীক্ষা এবং কার্যক্রম নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। নাদেলা এআই ব্যবস্থায় ‘ইমার্জেন্সি ব্রেক’ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। বিপজ্জনক আচরণ শনাক্ত হলে অনুমোদিত ব্যক্তিরা যেন দ্রুত সংশ্লিষ্ট মডেল স্থগিত বা বন্ধ করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এআই গবেষণাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষামূলক মডেল ব্যবহার করে বিভিন্ন কোম্পানি ও সরকারি কম্পিউটার ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নিরাপত্তা ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
