Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

জিএন্ডজিতে আইফোন ১৮

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিএন্ডজি)। গত রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ সিরিজের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। উন্মোচন উপলক্ষ্যে আইফোন ১৮ সিরিজের প্রতিটি ডিভাইসের সঙ্গে বিনামূল্যে শিল্ড+ প্রোটেকশন দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আওতায় অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির সঙ্গে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি যুক্ত হবে। এ ছাড়া একবার ফ্রন্ট স্ক্রিন ও একবার ব্যাক গ্লাস পরিবর্তনের সুবিধা রয়েছে। ক্রেতাদের জন্য আরও রয়েছে ইএমআইতে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তি এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা ট্রেড-আপ বোনাস। স্টক থাকা সাপেক্ষে উপহার হিসাবে দেওয়া হবে এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫। অফারের শর্ত অনুযায়ী, অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াট অ্যাডাপ্টার ও স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টরও পাওয়া যাবে। অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির স্টোরে এবং অনলাইনে ফোনগুলো পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

জিএন্ডজিতে আইফোন ১৮

জিএন্ডজিতে আইফোন ১৮

সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০

সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম