সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাডভেঞ্চার ও দীর্ঘপথের ভ্রমণে নতুন অভিজ্ঞতার হাতছানি নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০। সুজুকি বাংলাদেশ (র্যাংকন মোটর বাইকস লিমিটেড) পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ‘সুজুকি ডে ২০২৬’-এ মোটরবাইকটির আনুষ্ঠানিক উন্মোচন করে। এতে অংশ নেন হাজারো বাইকার ও বাইকপ্রেমী। নতুন এ অ্যাডভেঞ্চার-ট্যুরার বাইকটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। তবে উদ্বোধনী অফারে আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রি-বুকিং বা কেনাকাটা করলে ২০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাইকটির দাম পড়বে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা। বাইকপ্রেমীদের জন্য দিনব্যাপী আয়োজনে ছিল লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স ও মোটরবাইক অ্যাকসেসরিজ প্রদর্শনী। আয়োজনের শেষ ভাগে জেমস, ওয়ারফেজ ও কার্নিভালের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মেগা মিউজিক্যাল কনসার্ট। নতুন মডেলের উন্মোচন ও বিনোদনমূলক আয়োজন মিলিয়ে ‘সুজুকি ডে ২০২৬’ হয়ে ওঠে দেশের বাইকারদের মিলনমেলা।
