Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

‘এমপির থার্টি পার্সেন্ট’ না দেওয়া সেই চেয়ারম্যান ফের আটক

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘এমপির থার্টি পার্সেন্ট’ না দেওয়া সেই চেয়ারম্যান ফের আটক

ফাইল ছবি

Advertisement

‘ভিজিএফ কার্ডে এমপির থার্টি পার্সেন্ট’ ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে মঙ্গলবার দুপুরে আবারও জেলগেট থেকে আটক করেছে ডিবি। সোমবার আদালত থেকে জামিন পান তিনি। ফলে কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার কারাগার থেকে বের হওয়ামাত্র ডিবি পুলিশের একটি দল জোর করে বিপ্লবকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায়। এর আগে ১১ মার্চ ওই ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিজ বাড়ি থেকে আটকের পর কারাগারে পাঠানো হয়।

জাহাঙ্গীর আলম বিপ্লবের ভাই ও আইনজীবী হুমায়ুন কবির কাজল মঙ্গলবার বিকালে বলেন, ‘জেলগেট থেকে বের হওয়া মাত্র বিপ্লবকে রাজনৈতিক কারণে আবারও ডিবি জোর করে তুলে নিয়ে গেছে। এ সময় তারা নতুন কোনো অভিযোগ বা মামলার তথ্য দেখাতে পারেনি। আবারও আটক প্রসঙ্গে জানতে চাইলেও কোনো উত্তর দেয়নি আমাদের।’

ঈদে দরিদ্রদের জন্য ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামানের (সবুজ) মোবাইলে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই বিষয় নিয়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সঙ্গেও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরের আরেকটি কথোপকথন ফাঁস হয়।

ইউপি চেয়ারম্যান বিপ্লব ও বিএনপি নেতা সবুজের কথোপকথনের অডিওতে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘... যাই হোক, আপনি এমপি সাহেবের থার্টি পারসেন্ট আমাদের প্রতিনিধির দায়িত্বে বুঝাইয়া দিছেন কি?’ তখন জাহাঙ্গীর হোসেন বলেন, ‘না, থার্টি পারসেন্ট নয়। আমরা মিটিংয়ে বসলাম তো। আপনার বিধান দার কাছ থেকে প্রতিনিধি নিছিলাম ...।’ তখন শামসুজ্জামান বলেন, ‘আমাদেরটা নিয়ে আপনারা মিটিং করবেন কেন?’

শামসুজ্জামান আরও বলেন, ‘আপনি ১ হাজার ৩টা টোকেন বুঝাইয়া দিবেন। বিনা ভোটের এমপি যখন ছিল, তাদের তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। অতীত কিন্তু ভুলি নাই।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ দাবি করেন, ‘চাল আত্মসাৎ করতে না পারায় মোবাইল রেকর্ডিং নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’ তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি। অপর বিএনপি নেতা বিধান চন্দ্র রায়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রমতে, ২০২৫-২৬ অর্থবছরে মদাতি ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অতি দরিদ্র ব্যক্তি ও তাদের পরিবারকে ৩ হাজার ৩৪৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। ওই কার্ড থেকে সংসদ-সদস্যের ‘থার্টি পারসেন্ট’ হিসাবে ১ হাজার ৩টি কার্ডের দাবি করেন বিএনপি নেতা শামসুজ্জামান সবুজ।

বিএনপির দুই নেতার সঙ্গে ওই ইউপি চেয়ারম্যানের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ১১ মার্চ রাতে বাড়ি থেকে চেয়ারম্যানকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে ২০২৫ সালের ১২ নভেম্বর করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ওই চেয়ারম্যানের স্ত্রী রুমি বেগম দাবি করেন, ‘ভিজিএফ কার্ডের বরাদ্দ থেকে এমপির থার্টি পার্সেন্ট না পেয়ে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছিল। জামিন নেওয়ার পরও অন্যায়ভাবে নতুন করে আটক করেছে ডিবি।’

কালীগঞ্জ থানার উপপরিদর্শক ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার বাদী হাফিজুর রহমান বলেন, ‘তদন্তে অভিযুক্ত হিসাবে ওই চেয়ারম্যানের নাম উঠে আসায় তাকে ১২ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

আরও পড়ুন

আইসিসিডিআর,বি-স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

কচুরিপানার নতুন পরিচয়

কচুরিপানার নতুন পরিচয়

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

ঢাকা জেলা পরিষদ টাওয়ার নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ

নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম