Logo
Logo
×
   

শেষ পাতা

আছে বজ্রঝড়ের পূর্বাভাসও

এপ্রিলে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এপ্রিলে একাধিক তাপপ্রবাহের আশঙ্কা

এপ্রিলের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে। পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে। তবে ২০২৪ সালে দেশের ইতিহাসে দীর্ঘতম টানা তাপপ্রবাহ দেখা গেলেও এবার তেমন পরিস্থিতির আশঙ্কা কম। এবার তাপদাহের পাশাপাশি চলতি মাসে একাধিক বজ ঝড় হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এপ্রিলে সাধারণত গড়ে ৯টি বজ ঝড় হয়। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী হতে পারে। পাশাপাশি সাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে। যা তাপপ্রবাহের তীব্রতা কমাতে ভূমিকা রাখতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কম।

শুক্রবার রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা ও ঢাকাসহ মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। তাপপ্রবাহে আক্রান্ত জেলাগুলোর মধ্যে রয়েছে-ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী। শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত ছিল। তবে এদিন শরীয়তপুরসহ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।

আজ রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল সোমবারের পূর্বাভাসেও বলা হয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিনও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাছাড়া মঙ্গল ও বুধবারের পূর্বাভাসেও তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম