Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পাথরকাণ্ডে ইন মাজারকাণ্ডে আউট!

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

Icon

যুগান্তর প্রতিবেদন ও সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

Advertisement

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে এই আকস্মিক বদলির পেছনে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

অনুসন্ধানে জানা যায়, সিলেটে দায়িত্ব পালনকালে একের পর এক সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রতিনিয়ত আলোচনায় ছিলেন সারওয়ার আলম।

তবে সচেতন নগরবাসী ও রাজনৈতিক মহলের ধারণা, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটেই তাকে তড়িঘড়ি করে প্রত্যাহার করা হয়েছে।

সারওয়ার আলম মাজার দুটির দানবাক্সের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এর পরপরই তার প্রত্যাহারের আদেশ আসায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন স্থানীয়রা।

সিলেটের বহুল আলোচিত ‘সাদাপাথর’ চুরি নিয়ে যখন সারা দেশে হইচই, ঠিক তখনই গত বছরের ১৮ আগস্ট সিলেটে জেলা প্রশাসক হিসাবে যোগ দিয়েছিলেন সারওয়ার আলম। দায়িত্ব নিয়েই তিনি চুরির পাথর উদ্ধার করে পুনরায় সাদাপাথর স্থাপন করে বেশ প্রশংসিত হন। স্থানীয়রা একে তার ‘পাথরকাণ্ডে ইন’ হিসাবে দেখছেন।

এরপর শহরের ফুটপাত দখলমুক্ত করতে তার অনন্য প্রচেষ্টা সর্বমহলে সমাদৃত হয়। এছাড়া প্রবাসীদের কল্যাণে ‘ওভারসিজ সেন্টার’ নির্মাণ এবং নামমাত্র ভাড়ায় যারা বছরের পর বছর দোকানকোঠা দখল করে রেখেছিলেন, তাদের হটিয়ে ১০তলা আধুনিক ভবন নির্মাণের মহাপরিকল্পনা তিনি হাতে নিয়েছিলেন।

সবশেষ সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্তদের দেওয়া দানের টাকার স্বচ্ছতা ও জবাবদিহি আনতে ব্যবস্থা নিয়েছিলেন। এই সাহসী পদক্ষেপের জন্য তিনি সিলেটের সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থনও পাচ্ছিলেন। কিন্তু মাজারের টাকার অঙ্কে হাত দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আকস্মিক এই প্রত্যাহারের আদেশ সিলেটের আমজনতাকে বেশ চমকে দিয়েছে। সাধারণ মানুষের মুখে এখন একটাই গুঞ্জন-‘পাথরকাণ্ডে ইন হলেও শেষ পর্যন্ত মাজারকাণ্ডেই আউট’ হতে হলো এই আলোচিত ডিসিকে।

তবে সারওয়ার আলম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম