Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ড. মাহবুব উল্লাহ হলেন জাতীয় অধ্যাপক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ড. মাহবুব উল্লাহ হলেন জাতীয় অধ্যাপক

Advertisement

অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও ষাটের দশকের ছাত্রনেতা ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসাবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি কর্মকর্তা হিসাবে বিবেচিত হবেন না। তিনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা পরিচালনা করতে পারবেন। তবে গবেষণার বিষয় ও ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে অবহিত করতে হবে। এতে আরও বলা হয়, তিনি যে শিক্ষাপ্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে পরিচালিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসিতে জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণালব্ধ ফলাফল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসাবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন। তবে এ সময় তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না। অধ্যাপক মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক যুগান্তরে নিয়মিত কলাম লেখেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম