Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

দিনাজপুরে শিশু হত্যা

অভিযুক্তের বাড়িতে ভাঙচুর সড়ক অবরোধ

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিযুক্তের বাড়িতে ভাঙচুর সড়ক অবরোধ

চার বছরের শিশুকে হত্যার পর লাশ গুমের প্রতিবাদে রোববার দিনাজপুরে সড়ক অবরোধ -যুগান্তর

Advertisement

চার বছরের শিশুকে হত্যা করে লাশ গুমের অভিযোগে রোববার দিনাজপুর সদর উপজেলার জামতলীর রিপন টুডু নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে দিনাজপুর-রংপুর মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিকালে স্থানীয় সংসদ-সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, শুক্রবার দিনাজপুরের খোশালপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে মোছা. জিন্নাতুন সদর থানায় অভিযোগ করেন। এতে উল্লেখ করা হয়, বিচ্ছেদের পর ৪ বছরের রাকিবা আক্তার রুহিকে নিয়ে তিনি বাবার বাড়িতে থাকতেন। এর মধ্যে একই উপজেলার জামতলীর রিপন টুডুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ে না হলেও ১ মে থেকে জিন্নাতুন তার মেয়েকে নিয়ে রিপনের বাড়িতে থাকতে শুরু করেন। এর মধ্যে রিপনকে বিয়ের জন্য চাপ দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

জিন্নাতুনের দাবি, গত ৫ জুন রাতে রাকিবাকে হত্যা করে লাশ বস্তায় ভরে অজ্ঞাত স্থানে নিয়ে মাটিচাপা দিয়ে রাখে রিপন। বিষয়টি প্রকাশ করলে তাকে খুনের হুমকি দেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, জিন্নাতুন যে অভিযোগটি করেছেন, তা তিন মাস আগের। শনিবার তদন্ত করতে গেলে জিন্নাতুন পালিয়ে যান। বিষয়টি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিশু রাকিবা হত্যা ও লাশ গুমের অভিযোগে রোববার জামতলী এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। তারা অভিযুক্ত রিপন টুডুর বাড়ি ভাঙচুর এবং বাড়ির আসবাবপত্র, মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকাল ৪টায় এমপি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে তিনি জিন্নাতুনের বাবার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম