Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চার জেলায় অভিযান

কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ, আটক ১৪৭৪

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোর গ্যাং দমনে মাঠে পুলিশ, আটক ১৪৭৪

Advertisement

দেশে সম্প্রতি কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। গত রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে দেড় হাজারের মতো সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট জেলাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত এ জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জেলার কিশোর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশ এ অভিযান চালায়। এক্ষেত্রে গোয়েন্দা তথ্য, আগের মামলা, অভিযোগ ও স্থানীয়ভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। এতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নিচ্ছেন। আটককৃতদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

চট্টগ্রাম : রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ জেলার বিভিন্ন পাড়া, মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, নির্জন এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধ দমাতে অভিযান শুরু হয়েছে। এ অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। সন্তান ও স্বজনদের বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে।

পুলিশ জানায়, অভিযানে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। এ সময় ৩৫৪ কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুর : এ জেলার ৮ উপজেলায় রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়। চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে। আটকদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে। সোমবার চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর : এ জেলার ছয় থানায় রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জে ২১, রায়পুরে ৪৪, রামগঞ্জে ৩৭ জন, রামগতিতে ৪৪ ও কমলনগরে ৫৬ জন। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিম-মুরগির বাজারে ফের অশনিসংকেত ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার

ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার

জাতীয় জাদুঘরে ফের হচ্ছে নজরুল কর্নার

জাতীয় জাদুঘরে ফের হচ্ছে নজরুল কর্নার

চীন ও ইউএই’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

খলিলের সামনে জাতিসংঘে পাঁচ চ্যালেঞ্জ

খলিলের সামনে জাতিসংঘে পাঁচ চ্যালেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম