Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

৮৫ কোটি টাকা শুল্ক ফাঁকি

বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্পকারখানার ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি করে পণ্য উৎপাদন না করে খোলা বাজারে বিক্রি করত। আর রপ্তানি দেখাত কাগজে-কলমে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দার একটি প্রিভেনটিভ টিম সিদ্ধিরগঞ্জে ইউএজিএম বিডি লিমিটেড নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় পিভিসি ফ্লেক্স, পিভিসি ফিল্ম, পেট ফিল্ম, আর্টিফিশিয়াল লেদার, ডুপ্লেক্স বোর্ড, কালার বোর্ডসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে আসছিল। এসব কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন এবং পরবর্তী সময়ে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রপ্তানি দেখানো হতো। অভিযানকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্রতিষ্ঠানের ঘোষিত উৎপাদনের তথ্যের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের হিসাব মিলিয়ে চাঞ্চল্যকর অসংগতি শনাক্ত করেন।

বিদ্যুৎ বিল পর্যালোচনায় দেখা যায়, ঘোষিত উৎপাদনের তুলনায় বিদ্যুতের ব্যবহার ছিল ব্যাপকভাবে অসামঞ্জস্যপূর্ণ। যদিও কারখানায় বিকল্প কোনো বিদ্যুৎ সংযোগ, সৌরবিদ্যুৎ কিংবা গ্যাসচালিত উৎপাদন ব্যবস্থার অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, উৎপাদনসংশ্লিষ্ট মেশিনগুলো সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় স্তূপাকারে পড়ে রয়েছে। এমনকি কারখানার প্রোডাকশন ফ্লোরেও নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালনার উপযোগী জায়গা রাখা হয়নি।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠানটি বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে রপ্তানি প্রদর্শন করলেও বাস্তবে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল অবৈধভাবে স্থানীয় খোলা বাজারে বিক্রি করেছে।

৮৫ কোটি টাকার বেশি শুল্ক ফাঁকি : অভিযান-পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দার প্রিভেনটিভ টিম আমদানিসংক্রান্ত তথ্য, উৎপাদন সক্ষমতা, বিদ্যুৎ ব্যবহারের হিসাব, ইউপি এবং সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে ৮৫ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে। রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে একটি প্রতিবেদন ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম