Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সিলেট সীমান্তে ফের বিএসএফের গুলি লাশ উদ্ধার

পুলিশকে না জানিয়েই দাফনের চেষ্টা

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট সীমান্তে ফের বিএসএফের গুলি লাশ উদ্ধার

Advertisement

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনা নিহতের পরিবার পুলিশকে অবগত করেনি। লাশ পুলিশের কাছে হস্তান্তরও করা হয়নি। পুলিশকে না জানিয়েই লাশ গোপনে বাড়িতে নিয়ে দাফনের চেষ্টা চলছে এমন অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর। এর ৫ দিন আগে একই উপজেলায় বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত হন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনার পর নিহতের পরিবার পুলিশকে অবগত করেনি। লাশ পুলিশের কাছে হস্তান্তরও করেনি। পুলিশকে না জানিয়েই লাশ গোপনে বাড়িতে নিয়ে দাফনের চেষ্টা চলছে বলে শোনার পর ফোর্স পাঠিয়েছি।

বৃহস্পতিবার বিকালে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে খালেদকে বিএসএফ গুলি করে হত্যা করে। নিহত খালেদ উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। এর আগে ১০ অক্টোবর একই উপজেলার সোনাখেড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সীমান্ত এলাকার ময়নুল হকের সঙ্গে খালেদ দনা সীমান্তের মিকিরপাড়া দিয়ে ভারতের আকুয়া এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়েছিল।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, নিহত খালেদের ভাই সালাউদ্দিন বিষয়টি তাকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তার ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং তার লাশ মিকিরপাড়া সীমান্তে পড়ে রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য দনা বিজিবি ক্যাম্পের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

আরও পড়ুন

সৌরবিদ্যুৎ নিয়ে আসছে বিশেষ অধ্যাদেশ সরকারি সম্পত্তিতে ব্যবসার সুযোগ

সরকারি সম্পত্তিতে ব্যবসার সুযোগ

কারুপণ্য পেল ‘রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ’ কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ রংপুর থেকে বিশ্বজয়

কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ রংপুর থেকে বিশ্বজয়

ব্যাংককে নিম্ন আয়ের দেশগুলোর বিষয়ে প্রস্তাবনা সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম