Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ওয়াজ কমিটিতে নাম না থাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওয়াজ কমিটিতে নাম না থাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজনের কমিটি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার।

নিহত রিপন পাইস্কা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন কাঠ ব্যবসায়ী। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রিপন মিয়ার সঙ্গে একই এলাকার রিফাত কাজীর বিরোধ চলছিল। সম্প্রতি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে রিফাত কাজীর নাম রাখা হয়নি। এসব বিষয় নিয়ে রোববার রাত ১১টার দিকে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রিফাত কাজীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল রামদা, ছুরি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে রিপন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে রিপন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান সংবাদ মাধ্যমে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রিপন মিয়ার ছেলে শাওন মিয়া ও শাহিন মিয়া জানান, ৬ ও ৭ অক্টোবর পাইস্কা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের আয়োজক কমিটিতে তার বাবাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তবে রিফাত কাজী ও তার সমর্থকদের নাম কমিটিতে না থাকায় তারা তার (শাওন মিয়া) বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আগে থেকেই তার বাবার সঙ্গে রিফাত কাজী ও তার সমর্থকদের বিরোধ ছিল। এসব বিরোধের জেরে তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে রিফাত গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন শান্ত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম