Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির চেষ্টা

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রটোকল ভেঙে কোলাকুলি করার চেষ্টা করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। মঙ্গলবার রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এ অনাকাক্সিক্ষত ঘটনায় ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী ও তার প্রটোকল কর্মকর্তারা। প্রধানমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। সরকারি প্রটোকল ও শিষ্ঠাচার ভঙ্গের অভিযোগে রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউসুফ আলীকে স্ট্যান্ডরিলিজ করা হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি ফটকের বাইরে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী উপস্থিত সংশ্লিষ্টদের সঙ্গে এক এক করে হাত মেলান। ওই সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর তার সঙ্গে কোলাকুলির (জড়িয়ে ধরা) চেষ্টা করেন। কিন্তু প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ না নিয়ে ডান হাত দিয়ে সরিয়ে দেন। একজন সরকারি কর্মকর্তার এই প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের চেষ্টায় প্রধানমন্ত্রী এবং তার প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন। উপস্থিত দলীয় নেতাকর্মী ও সংসদ-সদস্যরাও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রণালয়কে। তাই প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগের পরপরই বিভাগীয় কমিশনারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে স্ট্যান্ডরিলিজের অফিস আদেশ জারি করা হয়। বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী রাতেই ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যান।

রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের আদেশ হাতে পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে বিভাগীয় কমিশনার ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

উল্লেখ্য, ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মৃত্যুর মিছিল এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

পানাম ইনস্টিটিউটের বিশ্লেষণ অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম