Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পাহাড়ে তিন লাশের খবর

Icon

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাহাড়ে তিন লাশের খবর

সংগৃহীত ছবি

Advertisement

কক্সবাজারে টেকনাফের পাহাড় ঘিরে একের পর এক ঘটনায় বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। বৃহস্পতিবার সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের রেশ কাটতে না কাটতেই শুক্রবার নতুন করে দুর্গম পাহাড়ের জঙ্গলে তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে এসব লাশ থাকার খবর পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখনো লাশগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। এদিকে সশস্ত্র অপরাধীদের আস্তানা ঘিরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর শুনছি। এখন লাশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারছি না। শুক্রবার বিকালে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘আমরা শুনেছি, পাহাড়ে তিনটি লাশ পড়ে আছে। তবে মরদেহ এমন একটি বিষয়, যা উদ্ধার না করা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, আসলে সেগুলো মরদেহ কি না। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, মানব পাচার যতদিন চলবে, ততদিন অভিযানও চলবে। পাহাড়ে নতুন করে তিনজনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তাদের দাবি, টেকনাফের পাহাড়ে সশস্ত্র অপরাধী ও মানব পাচারকারীচক্রের আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানা নির্মূলে বিচ্ছিন্ন অভিযান নয়, পাহাড়জুড়ে সমন্বিত সাঁড়াশি অভিযান চালাতে হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানব পাচারকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্থান দখল ও হাজার কোটি টাকার বকেয়া গলার কাঁটা ১৩ উড়োজাহাজ

গলার কাঁটা ১৩ উড়োজাহাজ

খুলনায় বেপরোয়া রাজনৈতিক হত্যা

খুলনায় বেপরোয়া রাজনৈতিক হত্যা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম