Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রেলপথের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

দুর্বৃত্তদের বিন্দুমাত্র ছাড় নয়

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক * ট্রেনের ইঞ্জিনসহ কোচে থাকবে অস্ত্রধারী পুলিশ

শিপন হাবীব

শিপন হাবীব

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুর্বৃত্তদের বিন্দুমাত্র ছাড় নয়

সংগৃহীত

Advertisement

নাশকতায় রেলপথকে বারবারই টার্গেট করছে দুর্বৃত্তরা। গত দুই দিনে বিভিন্ন স্থানে ট্রেন ও রেলপথে অগ্নিসংযোগ ও নাশকতা করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এই পথ বেছে নিয়েছে। এমন পরিস্থিতে বুধবার রেলপথ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নাশকতা রোধ এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। এদিকে নাশকতার কারণে ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে পুরো রেলপথে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। রেললাইনের নাট-বল্টু ও ফিশপ্লেট আলগা করে বা খুলে বড় ধরনের দুর্ঘটনার ছক কষা হচ্ছে-এমন গোয়েন্দা তথ্যের পরই মূলত রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাচ্ছেন। নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও দেড় হাজার সদস্য রেলবহরে যুক্ত হচ্ছে। ট্রেনের ইঞ্জিনসহ কোচে অস্ত্রধারী পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এ ব্যাপারে পুলিশের অতিরিক্ত আইজি ও রেলওয়ে পুলিশপ্রধান জিল্লুর রহমান বলেন, দুর্বৃত্তরা রেলপথকে নাশকতার টার্গেট করছে। রেলপথের বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছে। আমাদের সাফ বক্তব্য, নাশকতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ওদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আমরা ইতোমধ্যে পুরো রেলপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যুক্ত করছি। রেলপথ, ট্রেন, স্টেশন এবং স্টেশন চত্বর সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে-রেলপথে সন্দেহজনক কোনো ব্যক্তি পাওয়া গেলে দ্রুততার সঙ্গে আটক করতে হবে। রেলপথজুড়ে দিন-রাত গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জিল্লুর রহমান আরও বলেন, নাশকতাকারীদের এমন নৃশংসতা দমনে রেলপথজুড়ে নজিরবিহীন ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সাধারণ যাত্রীদেরও সচেতন হতে হবে। সন্দেহজনক ব্যক্তি দেখলে সঙ্গে সঙ্গেই স্টেশনে থাকা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের জানাতে হবে। তাছাড়া জেলা পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্টেশনে সতর্কাবস্থানে থাকবে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রেলের সংশ্লিষ্ট সব দপ্তর, রেল-সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী এবং সংস্থার কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো মূল্যে রেলপথ নিরাপদ রাখতে হবে-এ জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৫০০ রেলওয়ে পুলিশ ও ৫০০ আনসার সদস্যসহ প্রয়োজনীয় লোকবল রেলবহরে যুক্ত করা হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দরজা-জানালা বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। স্টেশন এবং ট্রেনে অপরিচিত কিংবা সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খল বাহিনীকে বলার জন্য অনুরোধ করা হচ্ছে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নাজমুল ইসলাম বলেন, রেলপথে নাশকতার কারণে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী আফজাল হোসেন বলেন, রেলে নাশকতা সাধারণ অপরাধ নয়। রাষ্ট্রীয় সম্পদ এবং সরাসরি ট্রেন যাত্রীদের ওপর আক্রমণ। যে কোনো মূল্যে নাশকতা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রেন চালানো তথা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনার জন্য বিভিন্ন টিম মাঠে নামানো হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

যুগান্তরের গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

নজরুলকে মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ার ৫১ কারখানায় ছুটি

রাজধানী নারায়ণগঞ্জ ও আখাউড়ায় নাশকতা বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

বাস লরি ও ট্রেনে অগ্নিসংযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম