Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

গাজীপুর সাফারি পার্ক

ছয় জেব্রার বিনিময়ে এলো তিন বাঘ

Icon

আব্দুল মালেক, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছয় জেব্রার বিনিময়ে এলো তিন বাঘ

গাজীপুর সাফারি পার্কে শুক্রবার নতুন অবমুক্ত করা তিনটি বাঘ। এগুলো ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা -যুগান্তর

Advertisement

গাজীপুর সাফারি পার্কে প্রাণী বিনিময়ে ছয় জেব্রা দিয়ে আনা হলো তিনটি বাঘ। এতে সাফারি পার্কে আগের সাতটি বাঘের স্থলে এখন ১০টি বাঘ হলো। শুক্রবার সকালে প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। আর এখান থেকে ছয়টি জেব্রা যাবে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর মধ্যে তিনটি জেব্রা ১১ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাকি তিনটি অচিরেই পাঠানো হবে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তারেক রহমান বলেন, শুক্রবার ভোরে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। এরা স্বাভাবিক খাবার খাচ্ছে এবং পুরোপুরি সুস্থ রয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, সাফারি পার্কে আনা তিনটি বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ। আপাতত এদেরকে আলাদা বেষ্টনী বা হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে দেওয়া হবে। সেখানে সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হবে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, তিনটি বাঘই শারীরিকভাবে সুস্থ রয়েছে। এদের বয়স কম, এ জন্য প্রজননের মাধ্যমে এদের বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। পার্কের কর্মকর্তারা জানান, বাঘের বিনিময়ে তিনটি জেব্রা বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, এ বাঘগুলোর আগমনে শীতের মৌসুমে দর্শনার্থীদের অতিরিক্ত মনোরঞ্জনের ব্যবস্থা হবে। প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে এর আগে সাফারি পার্কে দুটি জলহস্তী আনা হয়েছিল। ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানায় ছয়টি সিংহ দিয়ে সেখান থেকে আনা হয় জলহস্তী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেশ নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

নানা সংকটে ধুঁকছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

স্মৃতিতে মওলানা ভাসানী তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’

তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সাপ্তাহিক ‘হক কথা’

বরিশালে ওজোপাডিকোর মিটার বাণিজ্য দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক

দুর্নীতি ঢাকতে মিথ্যা মামলায় জেলে যুবক

প্রজ্ঞাপন জারির দুই বছরেও চালু হয়নি লোকসানের পাহাড়ে চাপা শ্যামপুর চিনিকল

লোকসানের পাহাড়ে চাপা শ্যামপুর চিনিকল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম