Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতের রাষ্ট্রদূতের বৈঠক

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতের রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে -যুগান্তর

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারতের কূটনীতিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এসব বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইয়ুইন এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘ দিন পর বাংলাদেশে এসেছেন। এসব রাষ্ট্র এবং সংস্থার হাইকমিশনার ও কূটনৈতিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।

যুক্তরাজ্যের হাইকমিশনার জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ, জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।

দিনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল। আমার জন্য এটি ছিল শেখার একটি সুযোগও।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাকে ডাকায় এবং সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

আইএএনএস’র প্রতিবেদন হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম