Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রধানমন্ত্রী ও বিরোধী দলের ডাকা জাতীয় ঐক্যকে সমর্থন এনইসির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী ও বিরোধী দলের ডাকা জাতীয় ঐক্যকে সমর্থন এনইসির

Advertisement

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ডাকা জাতীয় ঐক্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শফিক রেহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ সমর্থন জানান।

এনইসি’র দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসী তৎপরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা মনে করি, সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের জাতীয় স্বার্থে এই ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া উচিত।

এনইসি মনে করে, জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষের আত্মত্যাগ ও বিশ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যে অভিযাত্রা শুরু হয়েছে, তা সুদৃঢ় করতে হবে। সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত তাঁবেদার শক্তির যাবতীয় দেশবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের কোনো বিকল্প নেই। আমরা ক্ষমতাসীন ও বিরোধী দলের উদ্যোগকে স্বাগত জানাই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

আইএএনএস’র প্রতিবেদন হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম