Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা

নির্বাচনি এলাকায় নেই অধিকাংশ এমপি

ঢাকাকেন্দ্রিক অবস্থানে কমেছে জনসংযোগ * তৃণমূলে বিএনপির কার্যক্রম স্থবির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচনি এলাকায় নেই অধিকাংশ এমপি

Advertisement

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সহিংসতা দমন এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ও উজ্জীবিত রাখার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংসদ-সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক তৎপরতা জোরদার এবং সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছিলেন তিনি।

বুধবার এই নির্দেশনার পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। হাতেগোনা কয়েকজন এমপি এলাকায় ফিরে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হলেও অধিকাংশই এখনো ঢাকাকেন্দ্রিক অবস্থান করছেন।

অনেক এলাকায় নেতাকর্মীরা এমপিদের অপেক্ষায় থাকলেও তাদের দেখা মিলছে না। এতে তৃণমূলে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা ও নৈরাজ্য মোকাবিলায় মাঠপর্যায়ে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার যে পরিকল্পনা, তা বাস্তবায়নে এমপিদের অনুপস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : এমপি মিজানুর রহমান মিনু (মন্ত্রী) বৃহস্পতিবার বিকালে রাজশাহীতে ফিরেছেন। এমপি শফিকুল হক মিলন, নজরুল ইসলাম মন্ডল এবং আবু সাঈদ চাঁদ এখনো এলাকায় ফেরেননি।

খুলনা : খুলনার চার সংসদ-সদস্যের মধ্যে আমির এজাজ খান বর্তমানে নিজ এলাকায় আছেন। আজিজুল বারী হেলাল ও আবুল কালাম আজাদ ফেরার পথে আছেন বলে জানান। এছাড়া জামায়াতের দুই এমপি খুলনায় থাকেন না। আর এমপি জাহাঙ্গীর হোসেন হেলাল এলাকায় ফেরেননি।

বরিশাল : বরিশালের এমপি জহিরউদ্দিন স্বপন (প্রধানমন্ত্রীর উপদেষ্টা) বর্তমানে রয়েছেন আমেরিকায়। এছাড়া এমপি সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু, জয়নাল আবেদীন, রাজিব আহসান (প্রতিমন্ত্রী), মজিবর রহমান সরোয়ার এবং আবুল হোসেন খান এলাকায় আসেননি।

কুমিল্লা : এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ থাকায় ছেলে ড. খন্দকার মারুফ হোসেন এলাকায় আছেন। এমপি সেলিম ভূঁইয়া নিজ এলাকায় অবস্থান করছেন। এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (মন্ত্রী) আজ এলাকায় আসবেন বলে জানিয়েছেন। এছাড়া এমপি হাজী জসিম উদ্দিন, মনিরুল হক চৌধুরী ও আতিকুল আলম শাওন নিয়মিত এলাকায় থাকেন। জাকারিয়া তাহের সুমন (মন্ত্রী) আজ এলাকায় থাকবেন। এমপি আবুল কালাম ও মোবাশ্বের আলম ভূঁইয়া শুক্রবার এলাকায় নাশকতাবিরোধী বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেবেন।

এলাকায় নেই অনেক এমপি : নাটোরের ছয়জনের মধ্যে বেশির ভাগ এমপি, মন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করছেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ইংল্যান্ডে রয়েছেন। এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজ সন্ধ্যায় ফিরবেন এলাকায়। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু আজ এলাকায় আসবেন। এমপি আব্দুল আজিজ বৃহস্পতিবার থেকে এলাকায় আছেন। দুই নারী এমপি সানজিদা ইয়াসমিন তুলি এবং আন্না মিনজ এলাকায় নেই।

ফরিদপুরের শামা ওবায়েদ (প্রতিমন্ত্রী), চৌধুরী নায়াব ইউসুফ, শহিদুল ইসলাম বাবুল নিজ নিজ নির্বাচনি এলাকায় থেকে সার্বিক পরিস্থিতি নজরে রাখছেন।

টাঙ্গাইলের সুলতান সালাউদ্দিন টুকু (প্রতিমন্ত্রী) নিজ নির্বাচনি এলাকায় পৌঁছেছেন। আব্দুস সালাম পিন্টু বলেন, নাশকতাকারীদের ছাড় হবে না। রবিউল ইসলাম লাবু গতকাল বিকালে এলাকায় এসেছেন। আহমেদ আযম খান (মন্ত্রী), ফকির মাহবুব আনাম স্বপন (মন্ত্রী), লুৎফর রহমান আজাদ, লুৎফর রহমান মতিন ও আবুল কালাম আজাদ সিদ্দিকী নিজ এলাকায় অবস্থান করছেন।

শরীয়তপুর এমপি মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এলাকায় ফিরবেন বলে জানিয়েছেন। মাদারীপুরের আনিসুর রহমান খোকন তালুকদার আজ থেকে এলাকায় থাকবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গার এমপি মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিন এলাকায় অবস্থান করছেন।

ঝালকাঠির এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বৃহস্পতিবার এলাকায় ছিলেন না। জামালগঞ্জের মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচনি এলাকায় আসেননি। দিনাজপুরের ৫ এমপির মধ্যে তিনজন বৃহস্পতিবার এলাকায় অবস্থান করছেন। বাকি দুজনের একজন বিদেশে এবং অপরজন আজ এলাকায় আসবেন। মাগুরার এমপি মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার এলাকায় ফিরেছেন। তবে নিতাই রায় চৌধুরী (মন্ত্রী) ফেরেননি। এলাকায় অবস্থান করছেন চট্টগ্রামের এমপি সরওয়ার আলমগীর।

ঠাকুরগাঁওয়ের মির্জা ফয়সাল আমিন এলাকায় ফিরে জেলা শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন। জাহিদুর রহমান আকাশও সন্ধ্যায় এলাকায় ফিরেছেন। ডা. আব্দুস সালাম এলাকায় ফেরেননি। ময়মনসিংয়ের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করছেন। এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু নেতাকর্মীদের সর্বদা সজাগ এবং তৎপর রাখছেন।

সুনামগঞ্জের ৫টি আসনের চার এমপি নিজ সংসদীয় আসনে অবস্থান করছেন। একজন শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছেন। রাঙামাটির দীপেন দেওয়ান নিজ এলাকায় অবস্থান করে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থামছে না রেলে কালোবাজারি কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

কাগজেই বন্দি ‘টিকিট যার ভ্রমণ তার’

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

অবহেলায় মওলানা ভাসানীর ঐতিহাসিক দরবার হল

আইএএনএস’র প্রতিবেদন হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

হাসিনা ও গঙ্গাচুক্তি নিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক চাপে

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

আজ ৬২ বছরে পদার্পণ করছেন তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম