Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যু

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

Advertisement

সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। কাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েকদিনের টানা আন্দোলন ও ক্যাম্পাসের উত্তেজনাকর পরিস্থিতি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিল শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও বিভিন্ন দপ্তরে শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করা না হলে নিজেরাই তা বাস্তবায়ন করবেন বলে হুঁশিয়ারি দেন।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ডাকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের অনেকে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আনসার সদস্য বাদে অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে ১৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

যে কারণে ১৩ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

আরও পড়ুন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

ট্রলারের সঙ্গে সাগরে ডোবে জেলের স্বপ্ন

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

কাগমারী পরগনা থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হ্যান্ডকাফ পরিয়ে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম