Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

মার্কিন দূতাবাস রোববার বন্ধ সতর্কতা জারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন দূতাবাস রোববার বন্ধ সতর্কতা জারি

Advertisement

বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমেরিকার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার এর নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার দূতাবাসে পাবলিক সার্ভিস বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, যদিও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে, তবু সংঘর্ষ এবং সহিংসতা হতে পারে। কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই নির্বাচনের দিন, নির্বাচনের সময়টাতে এবং পরের কয়েক সপ্তাহ সহিংসতা হতে পারে। তাই, যে কোনো লোকসমাগমের স্থানে সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস নাগরিকদের বলেছে, আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করা উচিত। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে হবে। তা হতে পারে স্থানীয় ইভেন্ট। আপডেটগুলো জানতে স্থানীয় সংবাদ মাধ্যম মনিটরিং করতে হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশে বসবাসকারী, কর্মে যুক্ত এবং ভ্রমণে থাকা মার্কিন নাগরিকদের কঠোর নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। চলাচল এবং ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধগুলো অনুসরণ করতে হবে।

প্রতিবাদ, বিক্ষোভ বা গণঅসন্তোষ চলাকালে এসব ভ্রমণে বিধিনিষেধ আরও বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

শীতের সবজি মন জুড়ায় দামে হতাশ ক্রেতা

শীতের সবজি মন জুড়ায় দামে হতাশ ক্রেতা

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

পাবিপ্রবিতে আবারও র‌্যাগিং অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম