Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলন

অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই ফিরোজ গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই ফিরোজ গ্রেফতার

Advertisement

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে সায়মন ওরফে মাহিন নামের দোকান কর্মচারী হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি যুবলীগ কর্মী মো. ফিরোজ গ্রেফতার হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে ফেনী সদর মডেল থানাধীন রামপুর এলাকা থেকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

ফিরোজ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার আবদুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও ছিনতাইসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্র জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

ওই কর্মসূচিতে ১৬ বছর বয়সি দোকান কর্মচারী সায়মন অংশ নেয়। চট্টগ্রাম নগরীর যুবলীগ কর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. ফিরোজ এবং তার সহযোগীরা শীর্ষ নেতৃত্বের হুকুমে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণ করে।

এ সময় সায়মন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ছাত্র-জনতা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সায়মনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা করেন। ফিরোজ সেই মামলার এজাহারভুক্ত আসামি।

Advertisement

ফিরোজ গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

ব্যাংকে পরিবারভিত্তিক সঞ্চয় কোটিপতি বেড়েছে ৫৬ জন আমানত কমল ১২শ’ কোটি

কোটিপতি বেড়েছে ৫৬ জন আমানত কমল ১২শ’ কোটি

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে কমিটি

দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম