Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ফেসবুকে ডা. তাসনিম জারা

গত রাতটি ছিল সবচেয়ে কঠিন ও উদ্বেগপূর্ণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত রাতটি ছিল সবচেয়ে কঠিন ও উদ্বেগপূর্ণ

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি (বৃহস্পতিবার দিবাগত রাত) ছিল সবচেয়ে কঠিন ও উদ্বেগপূর্ণ। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি লেখেন, ‘রাজনৈতিক শক্তিগুলোর স্বার্থের সংঘাত এবং পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। ক্ষণিকের লাভ-লোকসানের হিসাব কষতে গিয়ে আমরা যেন এমন একটি জাতির স্বপ্ন ভেঙে না ফেলি, যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।’

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘গত রাত ছিল জুলাইয়ের ঘটনার পর সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। একটি ভাবনা সারারাত আমাকে ঘুমাতে দেয়নি। সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এখন কারও দিকে আঙুল তোলার সময় নয়, বরং নিজেদের দিকে তাকানোর সময়, আত্মসমালোচনার সময়।’ তার ভাষায়, ‘ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রাচীন শাসনব্যবস্থাকে ফিরিয়ে আনতে বিভাজন ও মেরুকরণের আশ্রয় নেয়। আমরা যেন আমাদের সমাজে তা হতে না দিই।’

তাসনিম জারা আরও বলেন, ‘এই বিপ্লব ছিল সাধারণ মানুষের। তাই সেই জনগণের প্রতিই আমাদের দায়বদ্ধতা রয়েছে। এখন সময় সংযম দেখানোর, সংলাপে বসার এবং ঐক্য ধরে রাখার।’ সবশেষ তিনি আহ্বান জানিয়ে লেখেন, ‘আসুন, এটি হোক বিভাজনের নয়, ঐক্যের একটি মোড়।’

Advertisement

এনসিপি

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম