Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ছাত্রদল নেতা জনি হত্যা

সাবের চৌধুরীসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ দাখিল হয়নি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনকে আসামি করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী এ অভিযোগ করেন।

২০১৫ সালের ২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে জনি নিহত হন। এর প্রায় ১০ বছর পর গত বছরের ৩ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলীর করা খিলগাঁও থানার মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ দাখিল হয়নি : আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়নি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি কাজে ব্যস্ত থাকায় অভিযোগ দাখিল করা যায়নি। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ দাখিলের কথা ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সাড়ে ১০টার দিকে একটি বার্তা পাঠান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। বার্তায় বলা হয়, ‘চিফ প্রসিকিউটর স্যার সরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আজ (রোববার) আবু সাঈদ মামলার ফরমাল চার্জ জমা দেওয়া হচ্ছে না।’ এর আগে ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরীসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

জোয়ারে সুন্দরবনে জীবনযুদ্ধ

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম