Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

Advertisement

Icon

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জ্বালানি তেলের দামবৃদ্ধি এবং নতুন পে-স্কেলকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। বিভিন্ন দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বেগুনসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। চালের দাম বেড়েছে, বেড়েছে ভোজ্যতেলের দামও। এমনকি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অন্যতম ভরসার মাছ পাঙাশের দামও বেড়েছে। ফলে সীমিত আয়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে।

এর পাশাপাশি বাসভাড়াও যাত্রীদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের একাধিক সংস্থা বাজার ও গণপরিবহণ খাতে তদারকিতে মাঠে থাকলেও বাস্তবে এর সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ অবস্থায় বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি এবং অতিরিক্ত বাসভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণ মানুষের স্বস্তির জন্য নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত বাসভাড়ার লাগাম টানতে কার্যকর পদক্ষেপ নিন অবিলম্বে।

ফজলে রাব্বী, শিক্ষার্থী, সরকারি নাজমুল স্মৃতি কলেজ, নালিতাবাড়ী, শেরপুর

Advertisement

Advertisement

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

রাবিতে ফের চালু হোক ই-কার

রাবিতে ফের চালু হোক ই-কার

দারিয়া সেতুতে আতঙ্ক

দারিয়া সেতুতে আতঙ্ক

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম