Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

Advertisement

Icon

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ী দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন দেশের হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসের যাত্রীদের টার্গেট করে মোবাইল, ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

যাত্রাবাড়ীর মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক হারে বেড়েছে। সক্রিয় এই চক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত পুলিশ টহল নিশ্চিত করে ফুটপাত দখলমুক্ত করা এবং চিহ্নিত ছিনতাই স্পটগুলোতে সিসিটিভি মনিটরিং জোরদার করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো প্রয়োজন। ছিনতাই প্রতিরোধে এসব কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সাবিহা তারান্নুম মিম,শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

Advertisement

Advertisement

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

রাবিতে ফের চালু হোক ই-কার

রাবিতে ফের চালু হোক ই-কার

দারিয়া সেতুতে আতঙ্ক

দারিয়া সেতুতে আতঙ্ক

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম