Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

রাবিতে ফের চালু হোক ই-কার

Advertisement

Icon

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে হল সংকট থাকায় বেশির ভাগ শিক্ষার্থী মেসে বসবাস করেন। ফলে সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া এবং সুবিশাল ক্যাম্পাসের ভেতরে যাতায়াত করা তাদের জন্য বেশ কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ২০২৫ সালের ২৬ নভেম্বর রুয়ার উদ্যোগে পাঁচটি ই-কার চালু করা হয়। এগুলো ক্যাম্পাসের বিভিন্ন রুটে মাত্র পাঁচ টাকার ভাড়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সুযোগ করে দিত। কিন্তু কিছুদিন পর ই-কার পরিচালনা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সেবাটি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই ই-কার সেবা চালু রয়েছে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রত্যাশা, বিদ্যমান জটিলতাগুলো দ্রুত সমাধান করে প্রশাসনের উদ্যোগে আবার ই-কার সেবা চালু করা হবে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি সময় ও অর্থ-উভয়ই সাশ্রয় হবে।

মোঃ রাহাত রেজু রক

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Advertisement

Advertisement

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

রাবিতে ফের চালু হোক ই-কার

রাবিতে ফের চালু হোক ই-কার

দারিয়া সেতুতে আতঙ্ক

দারিয়া সেতুতে আতঙ্ক

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট নিম্নআয়ের মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম