Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

গাবখান চ্যানেলের নাব্যতা ফেরাতে হবে

Icon

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঝালকাঠির ঐতিহ্যবাহী গাবখান চ্যানেল দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। ‘বাংলার সুয়েজ খাল’ নামে পরিচিত এই কৃত্রিম নৌপথটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌযোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ১৯১৮ সালে ব্রিটিশ আমলে খনন করা হয়। এটি মংলা-ঢাকা-চট্টগ্রাম নৌপথকে আরও সহজ ও জ্বালানিসাশ্রয়ী করে। ১০০ থেকে ১৫০ কিমি পথ কমায় এই কৃত্রিম খালটি পিরোজপুরের সন্ধ্যা নদীর সঙ্গে ঝালকাঠির সুগন্ধ্যা নদীকে যুক্ত করেছে। লাইটার, এলপিজি লাইটার, কার্গো তেলবাহী ট্যাঙ্কার, খাদ্যপণ্যবাহী ট্রলি সাধারণত এই চ্যানেলে যাতায়াত করে।

সম্প্রতি চ্যানেলটির বিভিন্ন অংশে পলি জমে নাব্য সংকট তৈরি হওয়ায় বড় নৌযান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও তীর ভাঙনের ফলে বসতবাড়ি ও স্থানীয় স্থাপনাও ঝুঁকির মুখে পড়েছে। তাই নিয়মিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেজিং, পলি অপসারণ, ঝুঁকিপূর্ণ তীরগুলোতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা এবং চ্যানেলের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুধু একবার খনন নয়, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনার আওতায় গাবখান চ্যানেলকে সংরক্ষণ করতে হবে।

আহম্মেদ আল জিদান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রিপেইড মিটার যেন গলার কাঁটা

প্রিপেইড মিটার যেন গলার কাঁটা

গাবখান চ্যানেলের নাব্যতা ফেরাতে হবে

গাবখান চ্যানেলের নাব্যতা ফেরাতে হবে

আয়কর রিটার্ন কি কেবল ফরম পূরণ

আয়কর রিটার্ন কি কেবল ফরম পূরণ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম