|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার রূপনগর আবাসিক এলাকার প্রধান রাস্তাগুলো এখন আর সাধারণ পথচারীদের জন্য নিরাপদ বা স্বস্তিদায়ক নেই। একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসাবে গড়ে উঠলেও, এখানকার পথচলার পরিবেশ ক্রমাগত অগ্রহণযোগ্য হয়ে উঠছে। বর্তমানে কোনো বাসিন্দা বা পথচারী এই এলাকার রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। রাস্তার দুই পাশে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত হাটবাজার এবং দোকানপাটের কারণে মূল সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। ফুটপাতগুলো এখন ব্যবসায়ীদের দখলে, যার ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। একদিকে তীব্র যানজট, রিকশা এবং অনিয়ন্ত্রিত যানবাহনের হুড়োহুড়ি, আর অন্যদিকে রাস্তার ওপরেই বসা দোকানপাট-এই দুইয়ের জাঁতাকলে পড়ে পথচারীদের নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নিয়ে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। আবাসিক এলাকার যে শান্ত ও নিরাপদ পরিবেশ থাকার কথা ছিল, তা আজ ব্যস্ত এবং বিশৃঙ্খল এক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে অবিলম্বে ফুটপাত উদ্ধারসহ রাস্তাগুলোকে অবৈধ দখলমুক্ত করা প্রয়োজন।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা।
