ওভারপাসের নির্মাণকাজ দ্রুত শেষ করুন
Advertisement
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জেলার রেলবাজারসংলগ্ন এলাকায় ওভারপাসের নির্মাণকাজ চলছে তিন বছরেরও বেশি। প্রকল্পটি শেষ করার সময়সীমা ধরা হয়েছিল ২০২৪ সালের জুন মাস। অপরিকল্পিত নকশা, ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারের গাফিলতি ইত্যাদি নানামুখী সমস্যার কারণে নির্মাণকাজে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। বছরের পর বছর পর্যাপ্ত বাজেট ও সংশোধন ব্যয় বাড়াতে থাকলেও অনিশ্চয়তায় ভুগছে প্রকল্পটি। এমনকি বর্তমানে নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। ফলে প্রতিদিন রেললাইনসংলগ্ন দুপাশের মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়ে চলেছে। যানবাহন চলাচল, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। তাছাড়া শহরের দুটি গুরুত্বপূর্ণ মোড় একাডেমি ও সাতগাড়ি মোড়ে অপরিকল্পিতভাবে ক্রসিংয়ের ব্যবস্থা না থাকায় মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ছে জনজীবন। এ সমস্যার স্থায়ী সমাধানের পদক্ষেপ জরুরি।
এ অবস্থায় জন-অসন্তোষ নিরসনে প্রকল্পটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বৈশাখী খাতুন
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
