পণ্যে মেয়াদ লেখা, নিরাপত্তা যাচাই কোথায়
Advertisement
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকলেই কি তা নিরাপদ? ভোক্তার কাছে পণ্যের মেয়াদ একটি প্রাথমিক তথ্য, নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তা নয়। সংরক্ষণে অনিয়ম, পরিবহণে অবহেলা কিংবা মান নিয়ন্ত্রণের ঘাটতিতে মেয়াদ থাকা পণ্যও অনিরাপদ হয়ে উঠতে পারে। অথচ বাজারে পণ্যের গায়ে তারিখ ও লেবেল দেখেই অনেক ভোক্তাকে সন্তুষ্ট থাকতে হয়। প্রশ্ন হলো, এসব পণ্যের মান নিয়মিত পরীক্ষা হচ্ছে কতটা? পরীক্ষার ফল, ত্রুটিপূর্ণ পণ্যের তালিকা এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার তথ্য কি জনসমক্ষে প্রকাশ করা হয়?
নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার রক্ষাকারী সংস্থাগুলোর উচিত নিয়মিত বাজার তদারকি, পরীক্ষাগারে নমুনা যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করা। শুধু জরিমানা নয়, অপরাধের পুনরাবৃত্তির কঠোর শাস্তিও প্রয়োজন। পণ্যের গায়ে মেয়াদ লেখা বাধ্যতামূলক; কিন্তু নিরাপত্তা যাচাইয়ের দায়িত্ব কর্তৃপক্ষের। এ দায়িত্ব পালনের প্রমাণও জনগণকে জানাতে হবে।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
