মানহীন খাবার বন্ধ হোক এখনই
Advertisement
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্কুলের টিফিনে, দোকানের তাকে, শিশুদের হাতে হাতে ঘুরছে মোড়কজাত মাফিন কেক। ঢাকা দক্ষিণ সিটির খাদ্য পরীক্ষাগারে একটি নামি কোম্পানির মাফিন কেক মানহীন, খাওয়ার অনুপযোগী ও শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানটিকে আট লাখ টাকা জরিমানাও করা হয়েছে। অথচ দোকানে এ ধরনের পণ্য এখনো অবাধে বিক্রি হচ্ছে। মানের শর্ত পূরণ না করায় বিএসটিআই বিভিন্ন খাদ্যপণ্যের বিক্রি, মজুত ও বিজ্ঞাপন নিষিদ্ধ করে। তবু অনুমোদনহীন খাবারে বিএসটিআই’র সিল লাগিয়ে বিক্রির খবর পাওয়া যায়। এসব খাবার খেয়ে শিশুসহ বিভিন্ন বয়সি নারী-পুরুষ ডায়রিয়া, আমাশয় ও লিভারের জটিলতায় ভুগছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ক্ষতিকর রাসায়নিক ও মানহীন উপাদানযুক্ত এসব খাবার নিয়মিত খেলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
তাই নিষিদ্ধ ও মানহীন পণ্য অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়া, নিয়মিত অভিযান চালানো এবং বারবার অপরাধ করা অপরাধীর লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মারুফা আক্তার, শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
