Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

নারীবান্ধব নগরীতে শৌচাগার কোথায়

Advertisement

Icon

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নগরকে নারীবান্ধব করার কথা বলা হলেও নিরাপদ গণশৌচাগারের সংকট রয়ে গেছে উপেক্ষিত। কর্মজীবী নারী, শিক্ষার্থী ও পথচারীদের দীর্ঘ সময় বাইরে থাকতে হয়। অথচ পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য শৌচাগারের অভাবে তাদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। কোথাও শৌচাগার থাকলেও পরিচ্ছন্নতা, পানি, পর্যাপ্ত আলো ও নিরাপত্তার ঘাটতি চোখে পড়ে। এটি নিছক নাগরিক সুবিধার সংকট নয়; নারীর স্বাস্থ্য, মর্যাদা ও স্বাধীন চলাচলের প্রশ্ন। নিরাপদ শৌচাগার না থাকলে নগরের জনপরিসর নারীর জন্য কার্যত সংকুচিত হয়ে পড়ে। ফলে নারীবান্ধব নগরের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন ওঠে।

সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাজার, বাস টার্মিনাল, পার্ক ও গুরুত্বপূর্ণ সড়কে পর্যাপ্ত নারীবান্ধব গণশৌচাগার স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। পাশাপাশি পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবহারমূল্য তদারকিতে জবাবদিহি থাকতে হবে।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

Advertisement

Advertisement

আরও পড়ুন

অভিযান থামে, অনিয়ম ফেরে

অভিযান থামে, অনিয়ম ফেরে

মানহীন খাবার বন্ধ হোক এখনই

মানহীন খাবার বন্ধ হোক এখনই

নারীবান্ধব নগরীতে শৌচাগার কোথায়

নারীবান্ধব নগরীতে শৌচাগার কোথায়

পণ্যে মেয়াদ লেখা, নিরাপত্তা যাচাই কোথায়

পণ্যে মেয়াদ লেখা, নিরাপত্তা যাচাই কোথায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম