Logo
Logo
×

Advertisement

চিঠিপত্র

অভিযান থামে, অনিয়ম ফেরে

Advertisement

Icon

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অনিয়ম হলেই অভিযান, জরিমানা, কঠোর হুঁশিয়ারি-তারপর আবার নীরবতা। কিছুদিনের মধ্যেই পুরোনো অনিয়ম ফিরে আসে। তাহলে অভিযান সমাধান, নাকি সাময়িক লোকদেখানো তৎপরতা? নিয়মিত নজরদারি ও জবাবদিহি ছাড়া কোনো অভিযানই টেকসই পরিবর্তন আনতে পারে না। অনিয়মকারীরা যদি জানে, অভিযান শেষ হলেই তদারকি থেমে যাবে, তাহলে নিয়ম মানার দায়বদ্ধতা তৈরি হবে কীভাবে?

লোকদেখানো অভিযান নয়, প্রয়োজন ধারাবাহিক পরিদর্শন, স্বচ্ছ প্রতিবেদন এবং অপরাধ অনুযায়ী কার্যকর শাস্তি। অভিযান-পরবর্তী পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করতে হবে, যাতে একই অনিয়ম বারবার মাথাচাড়া দিতে না পারে। অভিযান চালানো সহজ, অনিয়ম বন্ধ রাখা কঠিন। কর্তৃপক্ষের সাফল্য অভিযানের সংখ্যা দিয়ে নয়, অনিয়ম কতটা স্থায়ীভাবে কমেছে, তা দিয়ে বিচার করতে হবে। জনগণ সাময়িক তৎপরতা নয়, দৃশ্যমান ও স্থায়ী পরিবর্তন চায়।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

Advertisement

Advertisement

আরও পড়ুন

অভিযান থামে, অনিয়ম ফেরে

অভিযান থামে, অনিয়ম ফেরে

মানহীন খাবার বন্ধ হোক এখনই

মানহীন খাবার বন্ধ হোক এখনই

নারীবান্ধব নগরীতে শৌচাগার কোথায়

নারীবান্ধব নগরীতে শৌচাগার কোথায়

পণ্যে মেয়াদ লেখা, নিরাপত্তা যাচাই কোথায়

পণ্যে মেয়াদ লেখা, নিরাপত্তা যাচাই কোথায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম